নামাজে কিবলা ঘুরে গেলে করণীয় কী

লেখক: Nopur
প্রকাশ: ২ years ago

Manual8 Ad Code

ডেস্ক রিপোর্ট:

স্থির ভূমিতে নামাজ পড়ার সময় কোন কারনে নামাজী ব্যক্তির সিনা কেবলার দিক হতে উভয় দিকে ৪৫ ডিগ্রির মধ্যে ঘুরে গেলেও নামাজ হয়ে যাবে।আর যদি নামাজী ব্যক্তির সিনা ৪৫ ডিগ্রির বাইরে ঘুরে যায় তাহলে নামাজ নষ্ট হয়ে যাবে।

Manual5 Ad Code

ট্রেনে নামাজ শুরু করার সময় কেবলার দিক নিশ্চিত করে সেদিকে ফিরে নামাজ পড়তে হবে। অতপর নামাজ অবস্থায় ট্রেন ঘুরে যাওয়ার কারণে কিবলার দিক পরিবর্তন হয়ে গেলে নামাজী তা বুঝামাত্র কিবলার দিকে ঘুরে যাবে।

Manual3 Ad Code

কিবলার দিক পরিবর্তন হয়ে গেছে জানা সত্ত্বেও নামাজে কিবলার দিকে না ঘুরলে ওই নামাজ পুনরায় পড়ে নিতে হবে। তবে শুরুতে কিবলামুখী হয়ে দাঁড়ানোর পর নামাজের ভিতর কিবলা পরিবর্তনের বিষয়ে জানতে না পারার কারণে যদি ওভাবেই নামাজ শেষ করে তার নামাজ আদায় হয়ে যাবে।

Manual7 Ad Code

উল্লেখ্য যে, চলন্ত ট্রেনে ওই সময় নামাজে দাঁড়ানো উচিত যখন ট্রেনটি একদিকে চলতে থাকে তাহলে নামাজের ভিতর কিবলা পরিবর্তন করতে হবে না।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code