নারী দলের ‘হার্দিক পান্ডিয়া’ হতে চান মারুফা

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual2 Ad Code

ডেস্ক নিউজ: হার্দিক পান্ডিয়ার দারুণ ভক্ত মারুফা আক্তার। ভারতীয় অলরাউন্ডার দুই ভূমিকায় কতটা কার্যকরী তার প্রমাণ চলমান এশিয়া কাপেই দেখা গেছে। ভারতের এই তারকার মতো ব্যাট-বলে বাংলাদেশকে সাফল্যে ভাসাতে চান এই নারী ক্রিকেটারও। বৃহস্পতিবার টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্ব খেলতে দেশ ছাড়ার আগে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়েছিলেন ক্ষুদে এই ক্রিকেটার। সেখানেই প্রিয় ক্রিকেটার হিসেবে ভারতীয় পেস বোলিং অলরাউন্ডার হার্দিক পান্ডিয়ার কথা জানিয়ে গেছেন। চার ছেলেমেয়ে নিয়ে মারুফার কৃষক বাবা মোহাম্মদ আইমুল্লার কঠিন জীবন। বড় মেয়েকে বিয়ে দিলেও দুই ছেলে ও এক মেয়ের ভরণ-পোষণ করতে পরিশ্রম বেশিই হয়ে যাচ্ছিল। এমন অবস্থায় হতদরিদ্র বাবার কাজে সাহায্য করার বদলে ক্রিকেট খেলার স্বপ্ন দেখা মারুফার কাছে অন্যায় মনে হতো। তার পরেও স্বপ্ন দেখা থামাননি। ঢাকা লিগের সাফল্যই শেষ পর্যন্ত জাতীয় লিগে সুযোগ করে দিয়েছে। সেখানে ভালো করে জাতীয় দলেও সুযোগ পেয়ে গেছেন এই অলরাউন্ডার।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code