নারী হ্যান্ডবলে স্বর্ণ জয়লাভ আনসারের

লেখক: Shiuly
প্রকাশ: ৬ years ago

Manual2 Ad Code

স্পোর্টস ডেস্কঃ বঙ্গবন্ধু নবম বাংলাদেশ গেমসের নারী হ্যান্ডবলে স্বর্ণ জিতেছে বাংলাদেশ আনসার। বৃহস্পতিবার শহীদ (ক্যাপ্টেন) এম মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে বাংলাদেশ আনসার ৪২-২০ গোলে বাংলাদেশ পুলিশকে হারায়।

প্রথমার্ধ শেষে ২২-৭ গোলে এগিয়ে ছিলো ২০১৩ বাংলাদেশ গেমসের স্বর্ণজয়ীরা। আনসারের খাদিজা আক্তার সর্বোচ্চ ৮ গোল করেন। পুলিশের ২০ গোলের মধ্যে রুবিনা বেগমে একাই করেন ১০ গোল।

Manual4 Ad Code

আসরে ব্রোঞ্জ জিতেছে নওগাঁ জেলা ক্রীড়া সংস্থা। একই ভেন্যুতে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে নওগাঁ ২৬-১৬ গোলে জামালপুর জেলা ক্রীড়া সংস্থাকে হারিয়ে ব্রোঞ্জ জিতে নেয়।

Manual3 Ad Code

ম্যাচ শেষে বিজয়ীদের পদক তুলে দেন বিওএ সহ-সভাপতি শেখ বশির আহমেদ মামুন। এ সময় উপস্থিত ছিলেন ফেডারেশন সাধারণ সম্পাদক আসাদুজ্জামান কোহিনুর।

স্বর্ণ জেতার প্রতিক্রিয়ায় আনসারের কোচ নাসিরউল্লাহ লাভলু বলেন, ‘নারী হ্যান্ডবলে আনসার বরাবরই ভালো। আমরা নিশ্চিত ছিলাম আমরাই সোনা পাবো। কারণ আমার দলে তরুণ কিছু খেলোয়াড় ছিলো যারা আমাকে এই আত্মবিশ্বাস দিয়েছে। প্রতিটি আসরের আগে আমরা দুই থেকে তিন মাসের প্রস্তুতি নেই। কিন্তু করোনার কারণে এবার সেটা সম্ভব হয়নি। তারপরেও আমরা বলবো অন্যদের চেয়ে আমরা ভালো প্রস্তুতি নিয়ে খেলতে এসেছি।’

Manual8 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code