নাসিরকে দুই বছর নিষিদ্ধ করলো আইসিসি

লেখক:
প্রকাশ: ৩ years ago

Manual1 Ad Code

স্পোর্টস ডেস্ক: আইসিসি দুর্নীতিবিরোধী আচরণবিধি ভঙ্গ করার অভিযোগ স্বীকার
করার পর সব ধরনের ক্রিকেট থেকে নিষিদ্ধ হলেন বাংলাদেশের অলরাউন্ডার নাসির
হোসেন।

২০২৩ সালের সেপ্টেম্বরে নাসিরের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে আইসিসি। অপরাধ
স্বীকার করার পর দুই বছরের জন্য নিষিদ্ধ হলেন তিনি, এর মধ্যে ছয় মাস স্থগিত
রাখা হচ্ছে।

Manual2 Ad Code

তার বিরুদ্ধে দুর্নীতিবিরোধী কোডের তিনটি ধারা ভঙ্গের অভিযোগ এনেছিল আইসিসির
দুর্নীতিবিরোধী ইউনিট আকসু। ঘটনাটি মূলত সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত টি-
টেন লিগকে কেন্দ্র করে। ২০২০-২১ আসরে ঘটা এই কাণ্ডের জন্য নাসিরসহ মোট
আট জনকে অভিযুক্ত করা হয়েছিল। তারা সবাই পুনে ডেভিলস ফ্র্যাঞ্চাইজির সঙ্গে
সংশ্লিষ্ট।

যারা অভিযুক্তদের প্রভাবিত করতে চেয়েছিলেন তারা আকসুর তালিকায় থাকা শীর্ষ ও
পরিচিত অপরাধী। তারা ডেভিলস ক্যাম্পে ম্যাচের ফলাফল পরিবর্তনে প্রভাব রাখার
চেষ্টা করেছিলেন। শেষ পর্যন্ত যদিও তাদের সব অপচেষ্টা আকসুর কারণে ভেস্তে
গেছে।

Manual2 Ad Code

সেবার নাসির পুনের অধিনায়কের দায়িত্ব পালন করেছেন। ওই সময়ই পুনে শেষবার
টুর্নামেন্টে অংশ নিয়েছে। বাংলাদেশের হয়ে ২০১৮ সালে সর্বশেষ খেলা নাসির ছাড়া
বাকি অভিযুক্তরা হলেন যৌথ মালিক কৃষাণ কুমার চৌধুরী এবং পারাগ সাংভি, দুজন
ঘরোয়া ক্রিকেটার রিজওয়ান জাভেদ ও সালিয়া সামান, ব্যাটিং কোচ আসার জাইদি,
সহকারী কোচ সানি ঢিলন, টিম ম্যানেজার শাদাব আহমেদ।

Manual3 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code