নিউইয়র্কের জ্যাকসন হাইটসে কমার্শিয়াল পার্কিং প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ

লেখক: Rumie
প্রকাশ: ১ ঘন্টা আগে

Manual2 Ad Code

ডেস্ক রিপোর্ট: নিউইয়র্কের জ্যাকসন হাইটসে কমার্শিয়াল পার্কিং ব্যবস্থা প্রত্যাহারের বিক্ষোভ মিছিল করেছেন স্থানীয় বাসিন্দারা। সম্প্রতি জ্যাকসন হাইটস এলাকাবাসী প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকী পালনের অনুষ্ঠানের আয়োজন করেছিল। এ অনুষ্ঠানে আয়োজকরা একটা পর্যায়ে কমার্শিয়াল পার্কিংএর বিরুদ্ধে প্লেকার্ড হাতে নিয়ে রাস্তায় দাঁড়িয়ে পড়েন। অংশ নেন এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। এ সময় তারা ব্যানার ও পোস্টার হাতে নিয়ে বিভিন্ন স্লোগান দেন এবং কমার্শিয়াল পার্কিং ব্যবস্থা বাতিলের দাবি জানান। তাতে লেখা ছিল ‘নো কমার্শিয়াল পার্কিং অন ৭৩ স্ট্রিট’। তারা স্থানীয় প্রশাসনকে সাধারণ পার্কিং চালুর জন্য দাবি জানান। বিক্ষোভকারীদের অভিযোগ, পার্কিংয়ের জন্য নির্ধারিত স্থানে দীর্ঘ আকারের বাণিজ্যিক যানবাহন ও পণ্যবাহী ট্রাকের লোডিং-আনলোডিং কার্যক্রম পরিচালিত হওয়ায় সাধারণ যানবাহনের জন্য পার্কিংয়ের জায়গা সংকুচিত হয়ে পড়ে। ৬ মাস আগে সিটি কর্তৃপক্ষ এই ২টি স্ট্রিটের অধিকাংশ এলাকাকে শুধুমাত্র কমার্শিয়াল পার্কিংএর জন্য সীমাবদ্ধ করে। ফলে সাধারণ মানুষ এই এলাকায় প্রাইভেট পার্কিংএর সুযোগ হারায়। ১১৫ ডলারের টিকিটের ভয়ে মানুষ এই এলাকায় আসতে আর উৎসাহবোধ করছেন না। গাড়ি পার্ক করতে গিয়ে নিয়মিত ভোগান্তির শিকার হচ্ছেন। তাদের দাবি, জ্যাকসন হাইটসের মতো ঘনবসতিপূর্ণ এলাকায় এমন ব্যবস্থা সাধারণ মানুষের দুর্ভোগ বাড়িয়ে দিয়েছে। জ্যাকসন হাইটস এলাকাবাসী উদ্বিগ্ন। বিশেষ করে সন্ধ্যা ও ব্যস্ত সময়ে পার্কিং সংকট আরও তীব্র হয়ে ওঠে। বিক্ষোভকারীরা বলেন, জ্যাকসন হাইটসে বিপুলসংখ্যক বাংলাদেশিসহ দক্ষিণ এশীয় অভিবাসীদের বসবাস। তাই এলাকার বাসিন্দাদের স্বার্থ ও প্রয়োজনের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা উচিত। সমাবেশ থেকে তারা দ্রুত এ সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে কমার্শিয়াল পার্কিং ব্যবস্থা প্রত্যাহারের দাবি জানান। একই সঙ্গে সমস্যার সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code