নিউইয়র্কের পর ঢাকায় তীর্থযাত্রী

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual6 Ad Code

নিউইয়র্ক প্রতিনিধি: ৩৮ বছর ধরে মঞ্চনাটকের সঙ্গে যুক্ত তৌকীর আহমেদ। টিভি আর চলচ্চিত্রের ব্যস্ততার মধ্যেও তিনি মঞ্চকে ছেড়ে যাননি। তাই তো যুক্তরাষ্ট্র থেকে ফিরে মঞ্চনাটক নিয়েই ব্যস্ত হয়ে পড়লেন। তৌকীর আহমেদের নির্দেশনায় আজ বুধবার ঢাকার শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় মঞ্চে আসছে ‘তীর্থযাত্রী’। এটি নাট্যকেন্দ্রের ১৬তম প্রযোজনা। প্রবাসীদের নিয়ে গত ১৮ মার্চ নিউইয়র্কের কুইন্স থিয়েটারে নাটকটি প্রথম মঞ্চস্থ করেন তৌকীর।
নাটকটি ঢাকায় মঞ্চায়নের কারণ হিসেবে তৌকীর বলেন, ‘নিউইয়র্কে তীর্থযাত্রীর সফল মঞ্চায়নের পর অনেকেই বলেছিলেন, “দেশেও করো। খুব সময় উপযোগী হবে।” একই নাটক দুটো ভিন্ন শহরে, দুটো ভিন্ন দলের সঙ্গে করার যে অভিজ্ঞতা, সেই লোভ আমিও সামলাতে পারলাম না।’
পরিবার নিয়ে নিউইয়র্কে থাকেন তৌকীর আহমেদ। মাস দু-এক হয় ঢাকায় এসেছেন। এসেই ‘তীর্থযাত্রী’কে দেশের মঞ্চের উপযোগী করে তুলতে ব্যস্ত হয়ে পড়েন। ঢাকার পাশাপাশি রাজেন্দ্রপুরের নক্ষত্রবাড়ি রিসোর্টে আবাসিক ক্যাম্প করে মহড়া দেন। গত সোমবার মুঠোফোনে তৌকীর প্রথম আলোকে বলেন, ‘ঢাকার পাশাপাশি দলের সবাইকে নিয়ে ৯ দিনের আবাসিক ক্যাম্প করেছি। সকাল থেকে রাত পর্যন্ত কাজ হতো। শরীরচর্চা থেকে শুরু করে অভিনয়, নাটকের নানা দিক নিয়ে আলোচনা হয়েছে।’

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code