নিউইয়র্কের ব্রঙ্কসে জালালাবাদ অ্যাসোসিয়েশনের এন্টিবডি টেস্টিং, মাস্ক, স্যানিটাইজার ও খাদ্য সামগ্রী বিতরণ

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual4 Ad Code

নিউইয়র্কের ব্রঙ্কসে জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা ইনকের উদ্যোগে এন্টিবডি টেস্টিং, মাস্ক, স্যানিটাইজার ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। গত ১১ আগস্ট মঙ্গলবার বিপুল সংখ্য মানুষের মাঝে মাস্ক, স্যানিটাইজার ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। করোনাভাইরাস প্রতিরোধে দুপুর ১২ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত এন্টিবডি টেস্টিং করা হয়। খবর ইউএসএনিউজঅনলাইন’র।
সংগঠনের সভাপতি ময়নুল হক চৌধুরী হেলালের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মিজানুর রহমান শেফাজের পরিচালনায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহ সভাপতি আহবাব হোসেন চৌধুরী ও মঞ্জুর হোসেন চৌধুরী জগলুল, প্রচার ও দপ্তর সম্পাদক বুরহান উদ্দিন, কার্যকরী সদস্য মান্না মুনতাসির ও রোকন হাকিম।

Manual4 Ad Code

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মূলধারার রাজনীতিক মোহাম্মদ এন মজুমদার, অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জালালাবাদ অ্যাসোসিয়েশনের ট্রাষ্টি বোর্ড সদস্য আব্দুস শহিদ ও এডভোকেট নাসির উদ্দিন, বাংলাদেশ সোসাইটির বোর্ড অব ট্রাষ্টি আব্দুল হাসিম হাসনু, প্রাক্তন ট্রাষ্টি মুক্তিযোদ্ধা তোফায়েল চৌধুরী, বাংলাদেশ অ্যাথলেটিক ফেডারেশনের সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুর রকিব মন্টু, সংগঠনের প্রাক্তন নির্বাচন কমিশনার জুনেদ আহমদ চৌধুরী, জকি চৌধুরী, কামাল আহমদ, প্রাক্তন সহ সভাপতি মীর্যা মামুনুর রশিদ, মাহবুব আলম, প্রবীণ সমাজসেবী আব্দুর রব দলা, আব্দুর রউফ মছরু, আনছার আহমদ চৌধুরী, বিশিষ্ট আইনজীবী এডভোকেট আক্তার হোসেন শিউলী, বাংলাদেশী আমেরিকান কালচারাল এসোসিয়েশনের সাধারণ সম্পাদক সারওয়ার চৌধুরী, সাংগঠনিক সম্পাদক এম ডি আলাউদ্দিন, বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কসের সভাপতি শাহেদ আহমদ, রাজনীতিবিদ নুরে আলম জিকু, ব্যবসায়ী সাইফুল ইসলাম, ফেঞ্চুগঞ্জ অর্গেনাইজেশন অব আমেরিকার যুগ্ম সাধারণ সম্পাদক সামাদ মিয়া জাকের, পার্কচেষ্টার জামে মসজিদের কোষাধ্যক্ষ মাজলুল আহমদ কামরান, জালালাবাদ এসোসিয়েশন এর প্রাক্তন ক্রীড়া সম্পাদক মখন মিয়া প্রমুখ।

Manual6 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code