নিউইয়র্কের সবুজ পাহাড়ে রং-তুলির উৎসব

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual1 Ad Code

নিউইয়র্ক প্রতিনিধি: সমতল থেকে ১ হাজার ২০০ ফুট উঁচুতে কেটস্কিল উপত্যকার এক বাড়ি। নাম পার্বতী। এই বাড়ি থেকে দাঁড়িয়ে যত দূর চোখ যায়, সবুজ আর সবুজ। দূরে ঢেউয়ের মতো পাহাড়। যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্য থেকে বাংলাদেশের চিত্রশিল্পীরা জড়ো হয়েছেন। সঙ্গে কানাডাপ্রবাসী বাংলাদেশি শিল্পীরাও।

Manual4 Ad Code

নিউইয়র্ক অঙ্গরাজ্যের রাজধানী আলবেনির ক্যাটস্কিল পাহাড়ে এই প্রবাসী বাংলাদেশি শিল্পীদের অংশগ্রহণে হয় দুই দিনব্যাপী রং–তুলির উৎসব। বাংলাদেশি-আমেরিকান আর্টিস্ট ফোরাম নামের একটি সংগঠন আয়োজিত এ আর্ট ক্যাম্পে ৪৫ জন চিত্রশিল্পী অংশ নেন। আর্ট ক্যাম্পের প্রথম দিন গত শনিবার নিউইয়র্কে নিযুক্ত বাংলাদেশের কনসাল জেনারেল মোহাম্মদ মনিরুলসহ আমন্ত্রিত অতিথিই ছিলেন দুই শতাধিক।

Manual3 Ad Code

বাংলাদেশি–আমেরিকান আর্টিস্ট ফোরামের সভাপতি আর্থার আজাদ বলেন, ‘প্রতিবছর এ আর্ট ক্যাম্প আয়োজন করি। মনোরম প্রাকৃতিক পরিবেশে ছবি আঁকার এ আয়োজন শিল্পচর্চার জন্য যেমন, তেমনি সবাই মিলে আনন্দ উদ্যাপনের উপলক্ষ। আমরা যুক্তরাষ্ট্রের মূলধারায় বাংলাদেশি শিল্পীদের চিত্রকর্মের নিয়মিত প্রদর্শনী করব। এতে করে আমাদের শিল্প চর্চা আরও বেগবান হবে।’

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code