নিউইয়র্কে ‘আমরা বাংলাদেশী আমেরিকান’র আয়োজনে যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশী প্রবীণদের অন্যরকম বনভোজন

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual4 Ad Code

নিউজ ডেস্কঃ  ইউএসএনিউজঅনলাইন.কম: নিউইয়র্কে উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশী প্রবীণদের অন্যরকম বনভোজন ও মিলনমেলা। ‘আমরা বাংলাদেশী আমেরিকান’ নামের একটি সংগঠন প্রথম বারের মত গত ২ অক্টোবর ব্রঙ্কসের ইউনিয়ন পোর্ট রোডের গোল্ডেন প্যালেস পার্টি হলের সামনে খোলা আকাশের নিচে আয়োজন করে মনোমুগ্ধকর এ পুনর্মিলনী। অতিসম্প্রতি আত্মপ্রকাশ ঘটে ‘আমরা বাংলাদেশী আমেরিকান’র নামের আয়োজক সংগঠনের। ব্রঙ্কসে বসবাসরত যুক্তরাষ্ট্র প্রবাসী প্রবীণরা এর সদস্য হন। ওই আয়োজনে অংশ নেন শতাধিক প্রবীণ। দিন ব্যাপী কর্মসুচির মধ্যে ছিল প্রবাস জীবনের অনুভুতি, সঙ্গীত পরিবেশন, ধাধা, কুইজ, র‌্যাফেল ড্র, পুরস্কার বিতরণ সহ ব্যতিক্রমী আয়োজন। পুরো আয়োজন জুড়েই ছিল দেশীয় আমেজ। নিউইয়র্কে বসবাসরত সংগঠনটির সদস্যরা যোগ দেন জমজমাট এ অনুষ্ঠানে। খবর ইউএসএনিউজঅনলাইন’র।

দুপুর দুইটার দিকে অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত ও দোয়া পরিচালনা করেন বাংলাবাজার জামে মসজিদের ইমাম ও খতীব মাওলানা আবুল কাশেম এয়াহইয়া। এসময় করোনায় নিহতদের আত্মার শান্তি কামনা সহ বিশ্ব মানবতার জন্য দোয়া করা হয়। অনুষ্ঠানে পবিত্র গীতা থেকে পাঠ করেন রতন চক্রবর্তী। বিশ্বের সকল মানুষের সুস্থ, সুন্দর, নিরাপদ জীবন কামনা করা হয় এসময়।

অনুষ্ঠানে আয়োজনের প্রেক্ষাপট তুলে ধরে বক্তব্য রাখেন আয়োজক কমিটির আহ্বায়ক মিয়া মোহাম্মদ দাউদ, যুগ্ম আহ্বায়ক জামাল উদ্দিন চেয়ারম্যান ও হুমায়ুন কবীর এবং সদস্য সচিব মোঃ সেলিম রেজা।

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন উদযাপন কমিটির সদস্য অধ্যক্ষ মোঃ ছানাউল্লাহ, কারুজ্জামান শামীম, মোঃ নাসির উদ্দিন চিনু (চেয়ারম্যান), সরাফত আলী পাটোয়ারী, বীর মুক্তিযোদ্ধা মনজুর আহমেদ, বীর মুক্তিযোদ্ধা মোঃ মজিবুর রহমান, বীর মুক্তিযোদ্ধা এমএ নাসির, মোস্তফা আহম্মদ ভুঁইয়া, মোঃ লিয়াকত আলী, মোঃ খলিলুর রহমান, মনজুর চকদার, এইচ এম মিজানুর রহমান, হাফিজুর রহমান, আব্দুল লতিফ খান, শাহজাহান মোল্লা, কামাল উদ্দিন (বিয়াই) প্রমুখ।

Manual4 Ad Code

অনুষ্ঠানে বক্তারা প্রবীণদের জন্য ‘আমরা বাংলাদেশী আমেরিকান’র মত একটি সুন্দর প্লাটফর্ম গড়ে তোলার জন্য উদ্যোক্তাদেরকে ধন্যবাদ জানান। ‘আমরা বাংলাদেশী আমেরিকান’র সাফল্য কামনা সহ আজীবন ঐক্যবদ্ধ থাকার অঙ্গীকার ব্যক্ত করেন সদস্যরা।
অনুষ্ঠানে শতাধিক প্রবীণের উচ্ছ্বসিত ও প্রাণোচ্ছ্বল উপস্থিতি অনুষ্ঠানকে সার্থক ও সফল করেছে বলে মন্তব্য করেন বক্তারা। সংগঠনের সদস্যদের নিয়ে ভবিষ্যতে আরো বড় পরিসরে অনুষ্ঠান আয়োজনের আশাবাদও ব্যক্ত করেন তারা।

আয়োজকরা জানান, বনভোজনকে স্মরণীয় করে রাখার জন্য মনোমুগ্ধকার সাংস্কৃতিক পরিবেশনা ছাড়াও রাখা হয় ব্যতিক্রমী সব কর্মসূচি। সন্ধ্যে পর্যন্ত চলে একের পর এক পরিবেশনা। দর্শকরা দারুণভাবে উপভোগ করেন আকর্ষণীয় এসব পরিবেশনা। পুরস্কার বিতরণের মধ্য দিয়ে শেষ হয় প্রবীণদের এ মিলন মেলা।

Manual1 Ad Code

আয়োজকরা জানান, বৈশ্বিক মহামারী করোনার কারণে বন্দিদশা থেকে স্বাভাবিক জিবনে ফিরে আসার বাসনায় আয়োজন করা হয় মনোমুগ্ধকর এ পুনর্মিলনী ও বনভোজন। আয়োজকরা জানান, প্রবীণরা কেউ ছেলের স্পন্সরে, কেউ মেয়ের স্পন্সরে আবার কেউবা কঠিন পথ পাড়ি দিয়ে নিজেরাই ভাগ্যের সন্ধানে আমেরিকায় এসেছেন। এর মধ্যে এখানে অনেকেই নানা অশান্তির মধ্যে দিন যাপন করছেন। নিজ সন্তান ও পরিবারের সদস্যদের কাছে অবহেলার শিকার হচ্ছেন। এ বয়সে পরিবারের সদস্যদের কাছে থেকে সম্মানজনক আচরন পাবার পরিবর্তে অনেকেই নানা বঞ্চনার শিকার হচ্ছেন। তাদেরসহ প্রবীণদের একটু প্রশান্তি দিতেই এই আনন্দ আয়োজনের উদ্যোগ নেয়া হয়েছে বলে উল্লেখ করেন আয়োজকরা। খুব শিগগিরই একটি অরাজনৈতিক সংগঠনের রূপ দিয়ে প্রবীণদের সার্বিক কল্যাণে কাজ করবে ‘আমরা বাংলাদেশী আমেরিকান’। এতে অংশগ্রহণ করার জর‌্য প্রবীণদেরকে বিশেষভাবে ধন্যবাদ জানিয়েছেন আয়োজকরা।

Manual7 Ad Code

মিলনমেলায় প্রবীণদের শুভেচ্ছা জানান বাংলাদেশ সুপ্রীম কোর্ট বারের সাবেক সাধারণ সম্পাদক ড. বশির আহমেদ, ডেইলী নিউএজ’র সাংবাদিক ইয়াসমীন রীমা, নিউইয়র্ক সিটি কাউন্সিলের সদ্য সমাপ্ত ডেমোক্র্যাটিক প্রাইমারী নিবার্চনে ডিস্ট্রিক্ট ১৮ এর কাউন্সিলম্যান প্রার্থী মোহাম্মদ এন মজুমদার, আমেরিকান-বাংলাদেশী ওয়েলফেয়ার অর্গানাইজেশন ইনক’র সভাপতি আব্দুস শহীদ, বীর মুক্তিযোদ্ধা তোফায়েল চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা আবুল মনসুর, বাংলাবাজার বিজনেস এসোসিয়েশনের সহ সভাপতি মোঃ খলিলুর রহমান ও বিলাল ইসলাম, সহ সাধারণ সম্পাদক সুমন চৌধুরী, দপ্তর সম্পাদক এমবি হোসেন তুষার, ব্রঙ্কস বাংলাদেশ এসোসিয়েশনের সাবেক সভাপতি এ ইসলাম মামুন, আল আকসার জেনারেল ম্যানেজার মোহাম্মদ আলী, কুমিল্লা সোসাইটি অব ইউএসএ ইনকের সভাপতি আবুল খায়ের আখন্দ, বৃহত্তর রাজশাহী সমিতির সাধারণ সম্পাদক মোজাফফর হোসেন, সুন্দরবন হালাল মিট অ্যান্ড ফিশ মার্কেটের সিইও স্বপন তালুকদার, বাংলাদেশী আমেরিকান কালচারাল এসোসিয়েশন ইনকের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলাউদ্দীন ও সমাজ কল্যাণ সম্পাদক সালমা সুমি, এম এন্ড এন হোম কেয়ারের আউটরিচ ম্যানেজার জালাল চৌধুরী, জাসদের সাধারণ সম্পাদক নূরে আলম জিকু প্রমুখ।

অনুষ্ঠানে ডেইলী নিউএজ’র সাংবাদিক ইয়াসমীন রীমাকে ‘আমরা বাংলাদেশী আমেরিকান’র পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানান হয়। ইয়াসমীন রীমা তাকে সম্মানীত করার জন্য আয়োজকদের বিশেষভাবে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

Manual4 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code