নিউইয়র্কে কিংবদন্তি মোহাম্মদ আলীর ‘স্টিং লাইক আ বি’ নামের চিত্রকর্ম

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual3 Ad Code
Manual3 Ad Code

এই বক্সারের দুর্লভ কিছু চিত্রকর্ম নিলামে প্রায় ১০ লাখ মার্কিন ডলারে বিক্রি হয়েছে। যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের নিলাম হাউস বোনহ্যামস এই নিলামের আয়োজন করে। সর্বকালের অন্যতম সেরা এই বক্সারের ২৬টি চিত্রকর্ম নিলামে আগাম ধারণার চেয়ে তিন গুণ বেশি দামে বিক্রি হয়েছে। মোহাম্মদ আলীর বন্ধু ও শিল্পকর্ম সংগ্রাহক রডনি হিলটন ব্রাউনের কাছে এসব শিল্পকর্ম সংরক্ষিত ছিল। তিনিই এগুলো নিলামে তোলার উদ্যোগ নেন।

Manual8 Ad Code

গতকাল বুধবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ কথা জানানো হয়েছে। এতে বলা হয়, মোহাম্মদ আলীর ‘স্টিং লাইক আ বি’ নামের চিত্রকর্মটিই বিক্রি হয়েছে ৪ লাখ ২৫ হাজার ডলারে। যা আগাম ধারণার চেয়ে ১০ গুণ বেশি!

Manual7 Ad Code

নিলাম হাউস বোনহ্যামস জানায়, মোহাম্মদ আলীর এসব শিল্পকর্ম সৃষ্টির পেছনে তাঁর বাবার অনুপ্রেরণা ছিল। বাবা ছিলেন পেশাদার চিত্রশিল্পী। এ ছাড়া শিল্পী লেরয় নেইম্যানের কাছেও তিনি আঁকা শিখেছেন।

নিলামের আগে বোনহ্যামসের পরিচালক হেলেন হল বলেন, ‘মোহাম্মদ আলী এমন এক আদর্শ চরিত্র ছিলেন, যাঁকে দিয়ে একটি প্রজন্মকে সংজ্ঞায়িত করা যায়। তিনি হৃদয়ে যা ধারণ করতেন, তা–ই এঁকেছেন: বক্সিং, নাগরিক অধিকার, ধর্ম, বিশ্বশান্তি ও মানবতাবাদ।’

রডনি হিলটন ব্রাউন বলেন, মোহাম্মদ আলী তাঁর প্রথম তিনটি শিল্পকর্ম এঁকেছিলেন ১৯৭৭ সালে বোস্টন লড়াইয়ের পর।

এদিকে বোনহ্যামস জানায়, ‘স্টিং লাইক আ বি’ শিল্পকর্মটি ১৯৭৮ সালে আঁকা, যেখানে ফুটে উঠেছে মোহাম্মদ আলীর পূর্ণাঙ্গ একটি কবিতা। মোহাম্মদ আলী প্রায়ই তাঁর বক্সিংয়ের ধরনকে ‘ফ্লোটিং লাইক আ বাটারফ্লাই’ (প্রজাপতির মতো ওড়াউড়ি) এবং ‘স্টিংগিং লাইক আ বি’ (মৌমাছির মতো হুল ফোটানো) বলে উল্লেখ করতেন।

বিশ্বখ্যাত এই বক্সার ২০১৬ সালে ৭৪ বছর বয়সে মারা যান।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code