নিউইয়র্কে কুমিল্লা সোসাইটি নর্থ আমেরিকা’র বর্ণিল অভিষেক

লেখক:
প্রকাশ: ৪ years ago

Manual7 Ad Code
যুক্তরাস্ট্র সংবাদদাতা :::  যুক্তরাষ্ট্রে বাংলাদেশীদের অন্যতম সামাজিক সংগঠন কুমিল্লা সোসাইটি নর্থ আমেরিকা’র অভিষেক ও সাংস্কৃতিক সন্ধ্যা গত ২১ আগস্ট রোববার উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। নিউইয়র্কের উডসাইডের কুইন্স প্যালেসে অনুষ্ঠিত নব নির্বাচিত কমিটির বর্ণিল এ অভিষেকে আনন্দ-উচ্ছ্বাস, অভিনন্দন এসবের মধ্য দিয়ে বসেছিল কুমিল্লাবাসীর মিলন মেলা। জমকালো সাংস্কৃতিক পরিবেশনার এ অনুষ্ঠানে দেশের ঐতিহ্য, কৃষ্টি ও সাংস্কৃতিক মূল্যবোধকে প্রবাস প্রজন্মের মাঝে ছড়িয়ে দেয়ার আহ্বান জানানো হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেবিবিএর সভাপতি এবং মূলধারার রাজনীতিক গিয়াস আহমেদ। উৎসব আমেজে বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন রাজনীতিক ও ব্যবসায়ী হাজী জসীম উদ্দিন।
সংগঠনের বিদায়ী সভাপতি গোলাম মোহাম্মদ মহিউদ্দিনের সভাপতিত্বে এবং ইভেন্ট কমিটির প্রধান সমন্বযকারী অধ্যাপক মনির খান ও নবনির্বাচিত মহিলা বিষয়ক সম্পাদিকা ইয়াসমিন সরকার ইভার যৌথ পরিচালনায় নব নির্বাচিত কমিটিকে শপথ বাক্য পাঠ করান সংগঠনের প্রধান উপদেষ্টা সরকার ইসলাম।
শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করে নতুন প্রজন্মের আসিফ দৌলা। এরপর বাংলদেশ ও আমেরিকার জাতীয় সঙ্গীত পরিবেশিত হয়।  শহীদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। শপথ গ্রহণের পরপর নতুন কমিটির সদস্যদের ফুল দিয়ে বরণ করে নেয়া হয়।
পরে অভিষিক্ত সভাপতি কাজী মো. আছাদ উল্লাহর সভাপতিত্বে এবং অধ্যাপক মনির খানের উপস্থাপনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ‘গেস্ট অব অনার’ ব্যবসায়ী জসিম উদ্দিন ভিপি, রাজনীতিক মাওলানা অলিউল্লাহ, মোহাম্মদ আতিকুর রহমান, বৃহত্তর কুমিল্লা সোসাইটির সভাপতি ডা. মো. ইনামুল হক, সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফিরোজুল ইসলাম পাটোয়ারি, বাংলাদেশ সোসাইটির সভাপতি প্রার্থী কাজী আশরাফ হোসেন নয়ন, সাধারণ সম্পাদক প্রার্থী মোহাম্মদ আলী, সহ-সভাপতি প্রার্থী মহিউদ্দিন দেওয়ান, সহ সাধারণ সম্পাদক প্রার্থী মিয়া মুহম্মদ দুলাল, ইভেন্ট কমিটির আহ্বায়ক মোহাম্মদ জহিরুল ইসলাম ও সদস্য সচিব গোলাম আজম লিটন, অভিষিক্ত সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মিঠু, কমিউনিটি এক্টিভিস্ট সরোয়ার খান বাবু, ইউনুস সরকার, শাহরিয়ার বিদ্যুৎ চৌধুরী, আল আমিন সুমন প্রমুখ।
জাকজমকপূর্ণ এ অনুষ্ঠানে কুমিল্লাবাসী ছাড়াও কমিউিনিটি নের্তৃবৃন্দ, ব্যবসায়ী, সাংস্কৃতিক কর্মী, সাংবাদিকসহ বিপুল সংখ্যক প্রবাসী যোগ দেন।অনুষ্ঠানে নিউইয়র্ক স্টেট অ্যাসেম্বিওম্যান জেনিফার রাজকুমারের পক্ষ থেকে কয়েকজনকে সাইটেশন প্রদান করা হয়। জেনিফার রাজকুমারের অফিসের প্রতিনিধি মোহাম্মদ আলী সাইটেশন সংশ্লিষ্টদের হাতে তুলে দেন। এর আগে গিয়াস আহমেদ ও হাজী জসিম উদ্দিনকে প্ল্যাক দিয়ে সম্মাননা জানান হয়।
প্রধান অতিথির বক্তব্যে গিয়াস আহমেদ বলেন, বাংলাদেশি আমেরিকান সহ দক্ষিণ এশিয়ানের সংখ্যা ক্রমান্বয়ে বাড়লেও নির্বাচনী ময়দানে তেমনভাবে সরব হতে দেখা যায় না। সিটিজেনদেরকে ভোটার হিসেবে তালিকাভুক্ত হবার মধ্য দিয়ে এই অবস্থা কাটিয়ে উঠতে হবে। প্রবাস প্রজন্মকে মার্কিন রাজনীতির সাথে যুক্ত হবার উৎসাহ জোগাতে হবে।
নব নির্বাচিত সভাপতি কাজী মো. আছাদ উল্লাহ তার বক্তব্যে সংগঠনের সাফল্যের জন্য বিদায়ী কমিটির কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে ঐক্যবদ্ধভাবে সংগঠনকে সামনে এগিয়ে নেয়ার প্রত্যয় ব্যক্ত করেন। তিনি কল্যাণমূলক কাজে সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন। অভিষিক্তরা নিষ্ঠার সঙ্গে অর্পিত দায়িত্ব পালনের অঙ্গীকার করে বলেন, কুমিল্লাবাসীর যে কোনো প্রয়োজনে সংগঠনের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা প্রদানে সচেষ্ট থাকবেন তারা।
বক্তারা নবনির্বাচিত কমিটিকে শুভেচ্ছা জানিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করে সংগঠনকে এগিয়ে নেয়ার আহ্বান জানান। সুন্দর আয়োজনের জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জানান।
সব শেষে পরিবেশিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা। সঙ্গীত পরিবেশন করেন জনপ্রিয় সঙ্গীত শিল্পী আজগর আলিম, কৃষ্ণা তিথি, রিপন ও দেলোয়ার। শিল্পীদের মনোজ্ঞ পরিবেশনা গভীর রাত পর্যন্ত দর্শক-শ্রোতারা উপভোগ করেন দারুণভাবে।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code