নিউইয়র্কে চট্টগ্রাম সমিতি উত্তর আমেরিকার উৎসবমুখর ‘চট্টলা পথমেলা’: মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনা, মানুষের ঢল

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual1 Ad Code

নিউইয়র্ক ডেস্কঃ 

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ষষ্ঠবারের মতো ‘চট্টলা পথমেলা’ করেছে প্রবাসী সংগঠন চিটাগাং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা ইনক। গত ৩ অক্টোবর রোববার নিউইয়র্কের ব্রুকলিনে বাংলাদেশি অধ্যুষিত চার্চ ম্যাকডোনাল্ডে চট্টগ্রাম ভবনের সামনের রাস্তায় এ জমজমাট মেলা আয়োজন করে সংগঠনটি। হাজারো দশর্ক-শ্রোতার পদভারে মেলা প্র্রাঙ্গণ ছিলো পরিপূর্ণ। পথমেলায় নেমেছিলো মানুষের ঢল। দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত আয়োজিত এ মেলায় ভিন দেশীদের উপস্থিতিও দেখা গেছে। মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনা বিমুগ্ধ করে তাদের। স্বদেশী শাড়ি, সালোয়ার, কামিজ, পাঞ্জাবীসহ রকমারি পণ্য সামগ্রীর পসরা বসেছিলো মেলায়। খবর ইউএসএনিউজঅনলাইন’র।

সংগঠনের সভাপতি মোহাম্মদ এ. হাবিবের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ এম. ডবল্লাহ ও সাংবাদিক আশরাফুল হাসান বুলবুলের সঞ্চালনায় মেলার উদ্বোধন করেন সমিতির বোর্ড অব ট্রাস্টির সাবেক কো-চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান সিরাজী ও সামশুল আলম চৌধুরী। অতিথি ছিলেন এটর্নী মঈন চৌধুরী সহ কমিউনিটি ও মূলধারার নের্তৃবৃন্দ।

মেলায় বসেছিল বাঙালি খাদ্য আর পণ্যের পসরা। মজাদার খাবার, দেশীয় পিঠা, শাড়ী, গয়না সালোয়ার, কামিজ, পাঞ্জাবীসহ রকমারি পণ্য সামগ্রীর সমাহার ঘটেছিলো মেলায়। বেশ ক’টি স্টল মেলাতে অংশ নেয়। র‌্যাফেল ড্রতে ছিলো গাড়ি, স্বর্ণের চেইন, আইফোন ১৩, ল্যাপটপ সহ আকর্ষণীয় সব পুরস্কার।

Manual2 Ad Code

আয়োজনের মধ্যে আরো ছিল মহামারীতে কমিউনিটির পাশে দাঁড়ানোর জন্য সম্মাননা পদক প্রদান ও র‌্যাফেল ড্র। অনুষ্ঠানে অতিথিদের ক্রেস্ট প্রদান করা হয়। মেলাকে ভিন্ন মাত্রা দেয় মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনা। মেলা

Manual3 Ad Code

উপলক্ষে স্থাপিত বড় একটি মঞ্চে বাংলাদেশী শিল্পীরা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন। চট্টগ্রামের আঞ্চলিকসহ জনপ্রিয় গানে রোকসানা মির্জা, খায়রুল বাশার, কৃষ্ণা তিথি, রাজীব ও চন্দন চৌধুরী সহ প্রখ্যাত শিল্পীরা মাতিয়ে রাখেন উপচেপড়া মেলা প্রাঙ্গণের দর্শক-শ্রোতাদের।

বক্তারা বলেন, মেলা আমাদের বাঙালীর হাজার বছরের সাংস্কৃতির একটি অংশ। এধরনের উৎসব আয়োজনের মাধ্যমে আমাদের নতুন প্রজন্মকে বাংলাদেশের কৃষ্টি-কালচারের পাশাপাশি নানান রকমের দেশীয় খাদ্য-দ্রব্যের সাথে পরিচিত করার একটি বড় সুযোগ। সেই সাথে এ ধরনের অনুষ্ঠান নতুন প্রজন্মকে শেকড়ের সন্ধান দেবে।

মেলায় নিউইয়র্কসহ আশেপাশের এলাকার বিপুল সংখ্যক বাঙালী স্বপরিবারে অংশগ্রহন করেন। উপচে পড়া মানুষের ভিড়ে অনেকেই স্বদেশী নানা পণ্য কিনে হন ধন্য।

সার্বিক তত্বাবধানে ছিলেন সভাপতি মোহাম্মদ এ. হাবিব, সিনিয়র সহ সভাপতি মোহাম্মদ এ উদ্দিন, সহ সভাপতি মোহাম্মদ নাজির উদ্দিন ও শাহাবুদ্দিন চৌধুরী, সাধারণ সম্পাদক মোহাম্মদ এম. বিল্লাহ, যুগ্ম সম্পাদক মোহাম্মদ সুমন

Manual7 Ad Code

উদ্দিন, সহ সাধারণ সম্পাদক মোহাম্মদ এস. খান, কোষাধ্যক্ষ মতিউর চৌধুরী, সাংগঠনিক সম্পাদক আবরার আমজাদ বুখারি, দপ্তর সম্পাদক মোহাম্মদ এস সিকদার, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক মোহাম্মদ ইউসুপ নবী, সমাজকল্যাণ

সম্পাদক মোহাম্মদ হারুণ মিয়া, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোহাম্মদ এস. সালাম, ক্রীড়া সম্পাদক প্রবীর দাস, নির্বাহী সদস্য খোকন কে. চৌধুরী, মো. আশ্রাব আলী খান লিটন, ইকবাল হোসেন ভূঁইয়া, নূরুর সাফা, আকতার উল আজম, একেএম মেসবাহ উদ্দিন ও কাজী রেজাউল মোরশেদ এবং সংগঠক লিটন চৌধুরী।

কমিটির সভাপতি মোহাম্মদ এ. হাবিব এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ এম. বিল্লাহ বলেন, আমেরিকায় জন্ম নেয়া ও বেড়ে ওঠা নতুন প্রজন্ম সহ মূলধারার কাছে বাঙালী সংস্কৃতি সহ দেশীয় পণ্যকে তুলে ধরাই ছিল এ মেলার মূল উদ্দেশ্য। মেলায় অংশগ্রহণকারী ও দায়িত্বপালনকারী সংশ্লিষ্ট সকলকে বিশেষ ধন্যবাদ জানান তারা।

Manual6 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code