নিউইয়র্কে ধর্মীয় উদ্দীপনায় অনুষ্ঠিত হয়েছে সামাজিক-সাংস্কৃতিক সংগঠন হৃদয়ে বাংলাদেশ’র ইফতার মাহফিল

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual3 Ad Code

ডেস্ক রিপোর্ট : গত ১৯ এপ্রিল মঙ্গলবার ব্রঙ্কসে স্টার্লিং-বাংলাবাজারের এশিয়ান ড্রাইভিং স্কুল সেন্টারে এ ইফতার মাহফিল ও সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
হৃদয়ে বাংলাদেশ’র সভাপতি সাইদুর রহমান লিংকনের সভাপতিত্বে এবং সংগঠনের সাধারণ সম্পাদক পল্লব সরকারের পরিচালনায় অনুষ্ঠানে মাহে রমজানের গুরুত্ব ও তাৎপর্য নিয়ে আলোচনা ও দো’য়া পরিচালনা করেন বাংলাবাজার জামে মসজিদের খতীব মাওলানা আবুল কাশেম এয়াহইয়া। মুনাজাতে দেশ, জাতি ও বিশ্ব মানবতার কল্যাণ কামনা করা হয়।
ইফতার মাহফিলে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কমিটির যুগ্ম সম্পাদক মাকসুদা আহমেদ, সাংগঠনিক সম্পাদক রায়হান জামান রানা, অর্থ সম্পাদক আলিমুল ইসলাম বান্টি, সাংস্কৃতিক সম্পাদক শারমিন রহমান তানিয়া, দপ্তর সম্পদক মার্গারেট মল্লিক, উপদেষ্টা যুদ্ধবন্দী আব্দুর রহমান, আব্দুর রহিম বাদশা, মামুন রহমান ও শামীম আহামেদ। ইফতার আয়োজনে অংশ নেন কবি, সাহিত্যিক, সাংবাদিক, ব্যবসায়ী, সংস্কৃতিকর্মী সহ অনেক প্রবাসী বাংলাদেশী। অতিথিদের ইফতার ডিনারে আপ্যায়িত করা হয়।

Manual7 Ad Code

ইফতার মাহফিল সফলভাবে সম্পন্ন হওয়ায় সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন ‘হৃদয়ে বাংলাদেশ’র সভাপতি ও এশিয়ান মাল্টি সার্ভিস’র কর্ণধার সাইদুর রহমান লিংঙ্কন।

Manual3 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code