নিউইয়র্কে বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ’র নতুন কমিটির বর্ণিল শপথ অনুষ্ঠান

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual7 Ad Code

নিউজ ডেস্কঃ নিউইয়র্কে আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে শপথ নিলেন প্রবাসে বাংলাদেশী আনিজীবীদের সংগঠন বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ’র নবনির্বাচিত কমিটির কর্মকর্তারা। গত ৩০ ডিসেম্বর বৃহস্পতিবার সন্ধ্যায় জ্যাকসন হাইটসের নবান্ন পার্টি হলে এ বর্ণিল শপথ আয়োজনে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানও পরিবেশিত হয়। সংগঠনের সাবেক ও বর্তমান কর্মকর্তাসহ বিপুল সংখ্যক সদস্যের উপস্থিতিতে অনুষ্ঠানটি ল’ সোসাইটির মিলন মেলায় পরিণত হয়। খবর ইউএসএনিউজঅনলাইন’র।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিচারপতি মোস্তফা জামান।

আয়োজক সংগঠনের বিদায়ী সভাপতি এডভোকেট মো: নাছির উদ্দিনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এডভোকেট আরিফ আর চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা ও কুইন্স ডেমোক্রেটিক ডিস্ট্রিক্ট লিডার এট লার্জ এটর্নী মঈন চৌধুরী, সংগঠনের উপদেষ্টা ও প্রতিষ্ঠাতা সভাপতি এডভোকেট কাজী শামসুদ্দোহা, উপদেষ্টা ও প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক এডভোকেট জামাল আহমেদ জনি, প্রতিষ্ঠাতা সদস্য সচিব ও উপদেষ্টা এডভোকেট মুজিবুর রহমান, এ্যাডভোকেট শেখ আখতারুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুল ওয়াহেদ, এটর্নী এম আজিজ, পর্না ইয়াসমিন, এ্যাডভোকেট মোঃ আব্দুর রশিদ, এডভোকেট এম এম নুরুজ্জামান বাবু, এডভোকেট রেদওয়ানা রাজ্জাক, এডভোকেট বেলাল ভূইয়া, আব্দুর রশিদ, এ্যাডভোকেট মো. সাইদুর রহমান, লায়ন আহসান হাবিব প্রমুখ। কবিতা আবৃত্তি করেন এ্যাডভোকেট সুফিয়ান আহমেদ চৌধুরী। শুরুতেই জাতীয় সংগীত পরিবেশনা করা হয়। অনুষ্ঠানে বাংলাদেশ ল সোসাইটি ইউএসএ’র পক্ষ থেকে প্রধান অতিথি বিচারপতি মোস্তফা জামানকে ক্রেস্ট প্রদান করা হয়।

Manual7 Ad Code

সংগঠনের প্রধান নির্বাচন কমিশনার এ্যাডভোকেট আবুল কে আজাদ তালুকদার নির্বাচনে সহযোগিতার জন্য সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়ে নবনির্বাচিত কমিটিকে শপথ বাক্য পাঠ করান। তিনি নবনির্বাচিত কমিটির সাফল্য কামনা করেন। এসময় নবনির্বাচিত কমিটির কর্মকর্তাদের ফুল দিয়ে বরণ করে নেয়া হয়।

Manual6 Ad Code

নবনির্বাচিত কর্মকর্তারা হলেন: সভাপতি এ্যাডভোকেট মোহাম্মদ নাছির উদ্দিন, সহ-সভাপতি এ্যাডভোকেট আব্দুল ওয়াহিদ ও এ্যাডভোকেট রুবিনা মান্নান, সাধারণ সম্পাদক সাইয়্যেদ মঈন উদ্দিন জুনেল, যুগ্ম সম্পাদক এ্যাডভোকেট মোঃ সাইদুর রহমান, সাংগঠনিক সম্পাদক পর্না ইয়াসমিন, কোষাধ্যক্ষ এ্যাডভোকেট মোঃ মাহবুব আলম, দপ্তর সম্পাদক এ্যাডভোকেট সৈয়দ আজহারুল ইসলাম, সাংস্কৃতিক সম্পাদক এ্যাডভোকেট রেদোয়ানা রাজ্জাক, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. জাহিদুল ইসলাম, সমাজ কল্যাণ সম্পাদক ব্যারিষ্টার আকমাম খান, কার্যকরী সদস্য এ্যাডভোকেট সুফিয়ান আহমেদ চৌধুরী, এ্যাডভোকেট এম এম নুরুজ্জামান ও লুৎফর রহমান রিয়াদ।

Manual6 Ad Code

পরে নবনির্বাচিত সভাপতি এ্যাডভোকেট মোহাম্মদ নাছির উদ্দিন এবং সাধারণ সম্পাদক সাইয়্যেদ মঈন উদ্দিন জুনেলের পরিচালনায় পরবর্তী অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়।

অতিথিরা তাদের বক্তব্যে বাংলাদেশ ল’ সোসাইটির বিভিন্ন কর্মকান্ডের প্রশংসা করে নতুন কমিটির শুভকামনা করেন। তারা নির্বাচনে বিজয়ী এবং বিজিত সকলকে ধন্যবাদ জানিয়ে ঐক্যবদ্ধভাবে ল’ সোসাইটিকে আরও সমৃদ্ধির দিকে এগিয়ে নেয়ার পরামর্শ প্রদান করেন।

Manual6 Ad Code

নবনির্বাচিত সভাপতি এ্যাডভোকেট মোহাম্মদ নাসির উদ্দিন এবং সাধারণ সম্পাদক সাইয়্যেদ মঈন উদ্দিন জুনেল বাংলাদেশ ল’ সোসাইটির সকল সদস্য, নির্বাচন কমিশন, অনুষ্ঠান আয়োজনে সহযোগিতাকারী, কার্যকরী কমিটি সহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।

পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। সংগীত পরিবেশন করেন জনপ্রিয় সংগীত শিল্পী মিতা ও বাপ্পী।

উল্লেখ্য, বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ ইন্ক এর নির্বাচন গত ১৮ই ডিসেম্বর অনুষ্ঠিত হয়। এ নির্বচনে কার্যকরী সদস্যের ৪ টি পদে প্রার্থীদের মধ্যে একজনের মনোনয়ন পত্র বাতিল হ্ওয়ায় এবং অন্যকোন প্রার্থী না থাকায় ৩ জন নির্বাচিত হন। পরবর্তিতে নয়া কার্যকরী কমিটি এই শূন্য পদ পুরণ করবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code