নিউইয়র্কে বাংলা ক্লাব ইউএসএ’র মহান একুশ উদযাপন

লেখক:
প্রকাশ: ৭ years ago

Manual4 Ad Code

নিউইয়র্কের যথাযোগ্য মর্যাদায় মহান একুশে ফেব্রুয়ারী আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করেছে বাংলা ক্লাব ইউএসএ। একুশে ফেব্রুয়ারী শুক্রবার সন্ধ্যায় ব্রঙ্কসের নিরব পার্টি সেন্টারে আলোচনা সভা ও দোয়া মাহফিলের মাধ্যমে দিবসটি উদযাপন করে সংগঠনটি। এতে অংশ নেন ব্যবসায়ী, সমাজকর্মী, রাজনীতিবিদ, সংস্কৃতিকর্মী, সাংবাদিক সহ বহু প্রবাসী বাংলাদেশী। খবর ইউএসএনিউজঅনলাইন’র।

Manual3 Ad Code

সংগঠনের সভাপতি আবুল কালাম পিনুর সভাপতিত্বে এবং সহ সভাপতি মো. মমিনুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন রাজনীতিক-সংগঠক আব্দুর রহিম বাদশা, সংগঠনের উপদেষ্টা বখতিয়ার রহমান খোকন, মীর আবদুল লতিফ, সাধারণ

Manual1 Ad Code

সম্পাদক দেলোয়ার হোসেন. সাংস্কৃতিক সম্পাদক সোনার বলাই, প্রচার সম্পাদক শাহ মনজুরুল হক চুন্নু, সমাজ কল্যাণ সম্পাদক শহীদুল ইসলাম, সহ কোষাধ্যক্ষ ফয়সাল আহমেদ, কমিউনিটি এক্টিভিস্ট নূরে আলম জিকু, মিয়া মো.দাউদ, কাজী রবিউজ্জামান, মো. মাহে আলম, লিয়াকত আলী খান সহ কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ।

Manual1 Ad Code

মহান ভাষা আন্দোলনে শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া মুনাজাত পরিচালনা করেন মমতাজ উদ্দিন।

সঙ্গীত পরিবেশন করেন প্রবাসের জনপ্রিয় সঙ্গীত শিল্পী আনোয়ার হোসেন ও হেলাল উদ্দিন।
বাংলা ক্লাব ইউএসএ’র সভাপতি আবুল কালাম পিনু অনুষ্ঠানে অংশ নেয়ার জন্য সকলকে ধন্যবাদ জানান।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code