নিউইয়র্কে বৃহত্তর লাকসাম ফাউন্ডেশন ইউএসএ’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual1 Ad Code

ডেস্ক রিপোর্ট : নিউইয়র্কে বৃহত্তর লাকসাম ফাউন্ডেশন ইউএসএ ইনক এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সংগঠনের সাধারন সম্পাদক ইউসুফ মজুমদারের সঞ্চালনায় গত ১৮ এপ্রিল রোববার ব্রঙ্কসের খলিল চায়নিজ রেস্টুরেন্টে আয়োজিত ওই মাহফিল অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মশিউর রহমান মজুমদার।

Manual3 Ad Code

মাহফিলে পবিত্র রমজানের তাৎপর্য বয়ান করেন বাংলাবাজার জামে মসজিদের ইমাম মাওলানা আবুল কাশেম ইয়াহহিয়া। বয়ানে মাওলানা ইয়াহহিয়া বলেন, মহান আল্লাহ রমজানের মাধ্যমে আমাদের ত্যাগ ও ধৈর্য্য শিক্ষা দিয়েছেন। অন্যের মন্দ কথা বা কাজের বিপরীতে তার সঙ্গে ভালো কথা ও কাজ দিয়ে অর্থাৎ পরিবারের সদস্য, বন্ধু, আত্মীয়, সহকর্মী ও অধিনস্তদের প্রতি ক্ষমা ও সমমর্মিতা সৃষ্টির যে নির্দেশ আল্লাহ ও তার রাসুল (সা:) দিয়েছেন তা মেনে চললেই আমাদের জীবনে শান্তি আসবে এবং আমরা পরকালেও সফল হবো।

ইফতারের পূর্ব মুহুর্তে আমন্ত্রিত অতিথিসহ সকলের কল্যানের জন্য দোয়া পরিচালনা করেন মাওলানা এম কে রহমান মাহমুদ।
ইফতার ও দোয়া মাহফিলে বিপুল সংখ্যক অতিথি ছাড়াও উপস্থিত ছিলেন মূলধারার রাজনীতিবিদ এন মজুমদার, কমুউনিটি এ্যাক্টিভিষ্ট আবদুর রশীদ বাবু, সাপ্তাহিক প্রবাসের সম্পাদক ও আমেরিকা বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ সাঈদ, বাংলা পত্রিকার বার্তা সম্পাদক হাবিবুর রহমান, প্রথম আলো উত্তর আমেরিকার চীফ রিপোর্টার ও আমেরিকা বাংলাদেশ প্রেসক্লাবের সাধারন সম্পাদক মঞ্জুরুল হক, টিবিএন২৪ এর শামীম আল আমিন, সাংবাদিক তোফাজ্জল লিটন, মাহমুদুল হাসান পাহলবি, অর্থকন্ঠের সম্পাদক এনামুল হক এনাম, চ্যানেল ৫২ এর এডিটর আনাম চৌধুরী, তুষার পিকের মোতাসিম বিল্লাহ তুষার, কমুউনিটি এ্যাক্টিভিষ্ট সামাদ মিয়া, কবি ও লেখক পলি শাহিনা, লাকসাম ফাউন্ডেশনের সাবেক সভাপতি মো: আব্দুল জলিল তিতুমির, সাবেক সভাপতি আবুল কালাম ভূইয়া, সাবেক সাধারন সম্পাদক নূরে আলম, সাবেক সাধারন সম্পাদক ওমর ফারুক রিপন, চিত্তরঞ্জন সিংহ, খোরশেদ আলম, রবিউল হাসান, আখতারুজ্জামান, সাখাওয়াৎ উল্লাহ মজুমদার, মঞ্জুর রহমান মানিক, ফয়সাল নাহিয়ান প্রমুখ।

Manual5 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code