নিউইয়র্কে হাজার বছরের পুরোনো বাইবেল বিক্রয়

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual5 Ad Code

নিউইয়র্ক প্রতিনিধি: এক হাজার বছরের বেশি পুরোনো বাইবেলটি লেখা হিব্রু ভাষায়। গত বুধবার যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে নিলামে বিক্রি হয়েছে ‘প্রাচীন’ এই বাইবেল। দাম উঠেছে পৌনে চার কোটি ডলার। নিলামে বিক্রি হওয়া বিশ্বের সবচেয়ে দামি পাণ্ডুলিপির তকমা পেয়েছে ধর্মগ্রন্থটি।

Manual5 Ad Code

নিউইয়র্কের নিলামকারী প্রতিষ্ঠান সথবি এক বিবৃতিতে জানিয়েছে, ‘কোডেক্স স্যাসন’ নামের হিব্রু বাইবেলটি নবম শতকের শেষের দিক থেকে দশম শতকের শুরুর দিকে লেখা হয়েছিল। এখন পর্যন্ত সন্ধান পাওয়া সবচেয়ে পুরোনো হিব্রু ভাষার বাইবেল এটা। দুই ক্রেতা বাইবেলটি নিতে নিলাম হাঁকেন। চার মিনিটের মধ্যে বাইবেলটি ৩ কোটি ৮১ লাখ ডলারে বিক্রি হয়।

Manual3 Ad Code

হিব্রু ভাষার বাইবেলটি যুক্তরাষ্ট্রের সাবেক কূটনীতিক আলফ্রেড মোসেস দেশটির একটি অলাভজনক প্রতিষ্ঠানের পক্ষে কিনে নিয়েছেন। বাইবেলটি ইসরায়েলের তেল আবিবের এএনইউ জাদুঘরকে উপহার দেওয়া হবে। আলফ্রেড মোসেস যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটনের আমলে কূটনীতিক হিসেবে কাজ করেন। তিনি বলেন, ‘হিব্রু ভাষার বাইবেল ইতিহাসের সবচেয়ে প্রভাবশালী বই। এই বই পশ্চিমা সভ্যতার ভিত্তি। আমি এটা জেনে ভীষণ আনন্দিত যে বইটি ইহুদি জনগণের কাছে থাকবে।’

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code