নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাব এর বর্তমান কমিটির সর্বশেষ সভা অনুষ্ঠিত

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual1 Ad Code

বিশেষ প্রতিনিধি : যুক্তরাষ্ট্রে প্রবাসী বাংলাদেশী সাংবাদিকদের প্রথম প্রেসক্লাব “নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাব” এর ২০২০-২০২১ মেয়াদের কার্যকরী কমিটির শেষ সভা সংগঠনের সভাপতি ডাক্তার ওয়াজেদ এ খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মনোয়ারুল ইসলামের পরিচালনায় নিউইয়র্কের জ্যাকসন হাইটসে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে ৭ ডিসেম্বর ২০২১ মঙ্গলবার সন্ধ্যা ৭টায় অনুষ্ঠিত হয়।

Manual6 Ad Code

‌‌ প্রেসক্লাবের কার্যকরী কমিটির ঐ সভায় ক্লাব সদস্যদের বার্ষিক চাঁদা পরিশোধ সাপেক্ষে ভোটার তালিকা হালনাগাদ করা হয়। সাধারণ সম্পাদক ও অর্থ সম্পাদকের রিপোর্ট এবং অনুষ্ঠিতব্য ক্লাবের দ্বি-বার্ষিক সাধারণ সভার বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

Manual3 Ad Code

সভায় অন্যান্যের মধ্যে আলোচনায় অংশ নেন যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর সরকার,কোষাধ্যক্ষ মমিনুল ইসলাম মজুমদার, সাংগঠনিক সম্পাদক রশীদ আহমদ, কার্যকরী সদস্য ও সাবেক সাধারণ সম্পাদক শেখ সিরাজুল ইসলাম, সালাহউদ্দিন আহমেদ ও সদস্য এসএম সোলায়মান।

এছাড়াও ক্লাব সদস্যদের মধ্যকার সৌহার্দ-সম্প্রীতি আরো জোরদারের পাশাপাশি পেশাগত মর্যাদা বৃদ্ধির মাধ্যমে কমিউনিটি সেবা বৃদ্ধির উপরও গুরুত্বারোপ এবং ক্লাবের সাধারণ সভা ও নির্বাচন সফল করতে সকল সদস্যদের সার্বিক সহযোহিতা কামনা করা হয়।

Manual5 Ad Code

উল্লেখ্য যে নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের এবারের নির্বাচন পরিচালনার জন্য তিন সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশন গঠন করা হয়।কমিশনাররা যথাক্রমে ১. জনাব মনজুর আহমেদ ২.জনাব আনোয়ার হোসাইন মঞ্জু ৩. জনাব হাবীব রহমান

Manual4 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code