নিউইয়র্ক শহরের সরকারি ডিভাইসে নিষিদ্ধ টিকটক

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago
FILE - The TikTok app logo, in Tokyo, on Sept. 28, 2020. TikTok needs to do more to get ready for new European Union digital rules designed to keep users safe online, a top official said Tuesday July 18, 2023. (AP Photo/Kiichiro Sato, File)

Manual3 Ad Code

নিউইয়র্ক প্রতিনিধি:এবার নিরাপত্তার কারণে নিউইয়র্ক শহরে সরকারি মালিকানাধীন ডিভাইসে নিষিদ্ধ হলো শর্ট ভিডিও শেয়ারিং অ্যাপ টিকটক।

আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, নিরাপত্তা ঝুঁকির উদ্বেগ প্রকাশ করে সরকারি মালিকানাধীন ডিভাইসগুলোয় টিকটক নিষিদ্ধ করেছে নিউইয়র্ক শহর কর্তৃপক্ষ। এর আগেও বেশ কয়েকটি মার্কিন শহর ও অঙ্গরাজ্য একই রকমের নিষেধাজ্ঞা দেয়া হয়েছে। প্রতিটি ক্ষেত্রেই কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে নিরাপত্তা ঝুঁকির বিষয়টি।

Manual4 Ad Code

চীনা টেক জায়ান্ট বাইটড্যান্সে মালিকানাধীন অ্যাপটির ওপর চীনা সরকারের সম্ভাব্য প্রভাব নিয়ে সতর্কতা প্রকাশ করে যুক্তরাষ্ট্রজুড়ে টিকটক নিষিদ্ধ করতে ক্রমাগত দাবি জানিয়ে এসেছেন দেশটির আইনপ্রণেতারা।

Manual7 Ad Code

নিউইয়র্ক শহরের মেয়র এরিক অ্যাডামসের প্রশাসন এক বিবৃতিতে বলেছে, ‘শহরের কারিগরি নেটওয়ার্কগুলো জন্য টিকটক নিরাপত্তা ঝুঁকি তৈরি করেছে।’

আগামী ৩০ দিনের মধ্যে শহরের সংস্থাগুলোকে নিউইয়র্ক শহর কর্তৃপক্ষের মালিকানাধীন ডিভাইস এবং নেটওয়ার্ক থেকে এই অ্যাপটি অপসারণ করতে হবে। কর্মীরা শহরের মালিকানাধীন ডিভাইস ও নেটওয়ার্কগুলোয় টিকটক অ্যাপটিতে ও এর ওয়েবসাইটে আর প্রবেশ করতে পারবেন না।

Manual4 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code