নিউজার্তিতে কিশোরী সেজে বিদ্যালয়ে ভর্তি হলেন ২৯ বছরের তরুণী

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual1 Ad Code

আমেরিকা অফিস: বেশিরভাগ মানুষের কাছেই জীবনের অন্যতম সুন্দর সময় স্কুল জীবন। আবার যদি স্কুল জীবনে ফিরে যাওয়া যেত! অতীতের স্মৃতি রোমন্থন করতে গিয়ে এমন কথা অনেকেই বলেন।

Manual8 Ad Code

কিন্তু সত্যিই যদি কেউ ভুয়া নথি ব্যবহার করে বিদ্যালয়ে ভর্তি হয়ে যান তাহলে তা চিন্তার বিষয়ই বৈকি! শিক্ষার্থীদের নিরাপত্তাও পড়তে পারে হুমকির মুখে। সম্প্রতি যুক্তরাষ্ট্রে এমন কাণ্ডই ঘটিয়েছেন ২৯ বছরের এক তরুণী।

Manual2 Ad Code

যুক্তরাষ্ট্রের নিউ জার্সি উচ্চ বিদ্যালয়ে ভুয়া নথি ব্যবহার করে ভর্তি হন এই তরুণী। এই ভুয়া নথিতে তার বয়স ১৫ বছর দেখানো হয়েছে। বিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, গত সপ্তাহে ধরা পড়ার আগ পর্যন্ত শিক্ষার্থীদের সঙ্গে ৪ দিনেরও বেশি ক্লাস করেছেন তিনি।

বিদ্যালয়ের শিক্ষার্থীদের ফোন নম্বর যোগাড় করে ধরা পড়ার পরেও তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেন ওই তরুণী। কর্তৃপক্ষ তাকে বিদ্যালয় প্রাঙ্গণে প্রবেশে নিষেধাজ্ঞা দেয়। জেলা কর্মকর্তাদের কাছেও ভুয়া জন্ম সনদ জমা দিয়েছিলো এই তরুণী। তবে তরুণীর উদ্দেশ্য সম্পর্কে এখনও কিছু জানা যায়নি।

Manual6 Ad Code

নিউ জার্সির বিদ্যালয়গুলোতে অভিভাবক এবং সাধারণভাবে প্রয়োজনীয় নথিপত্র ছাড়াই শিক্ষার্থীদের ভর্তি করা বাধ্যতামূলক। ভর্তির পরে পরিচয় সম্পর্কিত নথিপত্র জমা দেওয়ার জন্যও তাদের ত্রিশ দিন সময় দেওয়া হয়। এই সুযোগকেই কাজে লাগিয়ে এমন ঘটনা ঘটিয়েছেন ওই তরুণী।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code