নিউজার্সির প্রাইমারি নির্বাচনে আটলান্টিক কাউন্টির ‘ডেমোক্র্যাটিক কমিটি পার্সন’ পদে সুব্রত ও লাকীর জয়লাভ

লেখক: Nopur
প্রকাশ: ২ years ago
Screenshot

Manual4 Ad Code

ডেস্ক রিপোর্ট: নিউ জার্সি রাজ্যের প্রাইমারি নির্বাচনে জয়লাভ করেছেন সুব্রত ও লাকী। ৪জুন মঙ্গলবার অনুষ্ঠিত নির্বাচনে তাঁরা আটলান্টিক কাউন্টির ‘ডেমোক্র্যাটিক কমিটি পার্সন’ পদে জয়ী হয়েছেন। সুব্রত চৌধুরী বাংলাদেশের চট্টগ্রামের পটিয়া উপজেলার কচুয়াই গ্রামের বাসিন্দা স্বর্গীয় দীপেশ চৌধুরী ও রাধা চৌধুরীর জ্যেষ্ঠ সন্তান সুব্রত চৌধুরী আটলান্টিক কাউন্টি গভর্নমেন্ট এর হিউম্যান সার্ভিসেস স্পেশালিস্ট পদে কর্মরত। তিনি ২০১২ সালে অভিবাসীর মর্যাদা নিয়ে সপরিবারে যুক্তরাষ্ট্রে আসার পর থেকেই সংবাদমাধ্যমের সাথে যুক্ত হয়ে নিরলসভাবে কমিউনিটি সাংবাদিকতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন এবং বস্তুনিষ্ঠ সাংবাদিকতার জন্য কমিউনিটির সর্বমহলে তিনি বেশ প্রশংসিত ও পুরস্কৃতও হয়েছেন। তিনি আমেরিকা-বাংলাদেশ প্রেস ক্লাবের সহসভাপতি হিসাবেও দায়িত্ব পালন করেছেন। সুব্রত চৌধুরী সাংবাদিকতার পাশাপাশি বিশ্বের বিভিন্ন দেশের বাংলা মাধ্যমের সংবাদপত্র, সংকলনে নিয়মিত ছড়া, কবিতা, গল্প লিখে থাকেন। অনুবাদক হিসেবেও তাঁর খ্যাতি আছে। ইতোমধ্যে ছড়া গ্রন্থ ‘বিশ্ব বেহায়া’ ও ‘আতু বুতু কাতু কুতু’ শিরোনামে তাঁর রূপকথার বই প্রকাশিত হয়েছে। আটলান্টিক সিটির পরিচিত ও প্রিয় মুখ সুব্রত চৌধুরী সামাজিক কর্মকাণ্ডেও নিজেকে সক্রিয় রেখেছেন। তিনি বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথ জারসি, সাউথ জার্সি পয়েটস কালেকটিভ,এনএএসিপি, হিস্পানিক এসোসিয়েশন অব আটলান্টিক কাউণ্টির সাথে ওতপ্রোতভাবে জড়িত থেকে সামাজিক কর্মকান্ডে নিজেকে ব্যাপৃত রেখেছেন। তিনি যুক্তরাষ্ট্রের মূলধারার সামাজিক ও রাজনৈতিক কর্মকান্ডেও নিজেকে সক্রিয় রেখেছেন। সুব্রত চৌধুরী আটলান্টিক সিটি স্কুল বোর্ডের নির্বাচিত সদস্য হিসাবে দ্বিতীয় মেয়াদে দায়িত্ব পালন করছেন। সাংস্কৃতিক ব্যক্তিত্ব সুব্রত চৌধুরী প্রথম আমেরিকান এশিয়ান হিসাবে আটলান্টিক কাউন্টির সংস্কৃতি ও ঐতিহ্য বিষয়ক পরামর্শক পর্ষদ এর সদস্য পদে দ্বিতীয় মেয়াদে দায়িত্ব পালন করছেন।এছাড়া তিনি আটলান্টিক সিটি ফ্রি পাবলিক লাইব্রেরির ট্রাষ্টি বোর্ডের সদস্য হিসাবেও দায়িত্ব পালন করছেন। লাকী চৌধুরী চট্টগ্রাম এর বোয়ালখালী উপজেলার উওর ভূর্ষি গ্রামের স্বর্গীয় শৈবাল শংকর চৌধুরী ও স্বর্গীয়া রানী চৌধুরীর কনিষ্ঠ কণ্যা লাকী চৌধুরী আটলান্টিক সিটি গভর্নমেন্ট এর অধীনে মার্কেনটাইল ও লাইসেন্সিং বিভাগে কর্মরত আছেন। তিনি ২০১২ সালে অভিবাসীর মর্যাদা নিয়ে সপরিবারে যুক্তরাষ্ট্রে আসেন। উল্লেখ্য, সুব্রত চৌধুরী ডেমোক্র্যাটিক কমিটি পারসন পদে তৃতীয় মেয়াদে বিজয়ী হয়েছেন। অন্যদিকে লাকী চৌধুরী এই পদে প্রথমবারের মতো বিজয়ী হয়েছেন। প্রাইমারি নির্বাচনে তাঁদেরকে ভোট দিয়ে জয়যুক্ত করার জন্য তাঁরা ভোটারদেরকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন।

Manual7 Ad Code

সুত্র: ইউএসনিউজ অনলাইন ডটকম

Manual8 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code