নিউজিল্যান্ডে বন্যার আশঙ্কা, জরুরি অবস্থা জারি

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual6 Ad Code

নিউজ ডেস্কঃ  নিউজিল্যান্ডের ক্যান্টেরবারি প্রদেশে ভারি বর্ষণের ফলে বন্যার আশঙ্কায় জরুরি অবস্থা জারি করা হয়েছে। আজ রবিবার এ জরুরি অবস্থা জারি করা হয়। দেশটির জরুরি ব্যবস্থাপনা বিভাগের ভারপ্রাপ্ত মন্ত্রী ক্রিস ফাফোই ওই প্রদেশের দক্ষিণাঞ্চল সফর শেষে বলেছেন, প্রায় তিন হাজার বাড়িঘর হুমকির মুখে রয়েছে। সেখানকার বাসিন্দাদের অন্যত্র সরিয়ে নেওয়ার দরকারে সেনাবাহিনী প্রস্তুত রাখা হয়েছে।

Manual5 Ad Code

ফাফোই বলেন, বৃষ্টি অন্তত আগামীকাল পর্যন্ত অব্যাহত থাকবে। সেখানে ভারি বর্ষণ হবে এবং কর্তৃপক্ষ আজ রাতে নদীপৃষ্ঠের উচ্চতার দিকে নজর রাখবে। নিউজিল্যান্ডের আবহাওয়া বিভাগ ওই অঞ্চলে বিরল ‘রেড অ্যালার্ট’ জারি করেছে। ওই অঞ্চলে ৩০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হবে বলে ধারণা করা হচ্ছে। ক্যান্টেরবারি প্রদেশের প্রধান শহর ক্রাইস্টচার্চে ১০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে বলে ধারণা করছেন আবহাওয়াবিদরা। এটি মে মাসের সর্বোচ্চ গড় বৃষ্টিপাতের চেয়েও বেশি।

Manual5 Ad Code

ক্যান্টেরবারি সিভিল ডিফেন্স জরুরি ব্যবস্থাপনা গ্রুপের নিয়ন্ত্রক নেভিল রেইলি নিউজিল্যান্ড হেরাল্ডকে জানিয়েছেন, প্রদেশে জরুরি অবস্থা জারি করা হয়েছে কারণ কর্তৃপক্ষ কোনো ঝুঁকি নিতে চাচ্ছে না। তিনি আরো বলেন, ‘অনেকগুলো জরুরি পরিকল্পনা রয়েছে যেন যদি খারাপ কিছু ঘটে সেক্ষেত্রে আমরা লোকজনদের বের করে এনে অন্য কোথাও যাওয়ার সুযোগ দিতে পারি’।

ক্যান্টেরবারি প্রদেশের অন্যতম বড় শহর অ্যাশবার্টনের মেয়র নিল ব্রাউন বলেন, আশবার্টন নদী উপচে পানি চলে এলে অন্তত চার হাজার মানুষকে অন্যত্র সরিয়ে নেওয়া লাগতে পারে।

Manual5 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code