নিকো উইলিয়ামসকে ‘দলে আনার চেষ্টা করবে’ বার্সেলোনা

লেখক: Shiuly
প্রকাশ: ১ বছর আগে

Manual6 Ad Code

ডেস্ক রিপোর্ট

সব অনুকূলে থাকলে নিকো উইলিয়ামসকে ‘দলে আনার চেষ্টা করবে’ বার্সেলোনা , নিকো উইলিয়ামসের এজেন্টের সঙ্গে বৈঠকের কথা স্বীকার করলেন বার্সেলোনার ক্রীড়া পরিচালক। আথলেতিক বিলবাওয়ের নিকো উইলিয়ামসকে নিয়ে বার্সেলোনার আগ্রহ গোপন কিছু নয়। কাতালান ক্লাবে আসতে উইলিয়ামসের আগ্রহের কথাও বিভিন্ন সময়ে গণমাধ্যমে এসেছে। বার্সেলোনার ক্রীড়া পরিচালক দেকো নিশ্চিত করেছেন, এই স্প্যানিশ উইঙ্গারের এজেন্টের সঙ্গে কথা চলছে তাদের।

নাজুক আর্থিক পরিস্থিতির জন্য চাইলেই কোনো খেলোয়াড়কে কিনতে পারে না বার্সেলোনা। দলে থাকা খেলোয়াড়দের নিবন্ধন করাতে ভুগতে হয় তাদের।

Manual8 Ad Code

এরই মধ্যে এস্পানিওল থেকে হুয়ান গার্সিয়াকে দলে এনেছে বার্সেলোনা। স্কোয়াডের শক্তি বাড়াতে লা লিগা চ্যাম্পিয়নদের এখন চাই একজন উইঙ্গার। স্প্যানিশ দৈনিক লা ভানগার্দিয়ার সঙ্গে আলাপকালে উইলিয়ামসকে নিয়ে নিজেদের ভাবনা পরিষ্কার করলেন দেকো।
“নিকো ও অন্য খেলোয়াড়রা, এই মুহূর্তে বার্সেলোনায় আসার আগ্রহ দেখাচ্ছে। নিকোর বিষয়ে সবকিছু অনুকূলে থাকলে, আমরা চেষ্টা করব (দলে আনার জন্য)।”
“একজন খেলোয়াড়কে দলে আনতে সঠিক পথ অনুসরণ করতে হবে। প্রথমত, তার এজেন্টের সঙ্গে কথা বলতে হবে, চুক্তির অবস্থা নিয়ে আলোচনা করতে হবে। এরপর দেখতে হবে তার বর্তমান ক্লাবের কোনো শর্ত আছে কিনা বা তারা আলোচনার জন্য প্রস্তুত কিনা। নিকোর ক্ষেত্রে এটা পরিষ্কার যে, একটা ক্লজ আছে।”

Manual6 Ad Code

সেই ক্লজ কী, সেটা খোলাসা করেননি দেকো। তবে আগামী মৌসুমের আগে যে তারা একজন উইঙ্গারকে দলে আনার সর্বোচ্চ চেষ্টা করবেন, সেটা পরিষ্কার করলেন তিনি।
“এই পজিশনে আমাদের শক্তি বাড়াতে হবে। উইঙ্গার হিসেবে আমাদের কেবল লামিনে ইয়ামাল ও রাফিনিয়া আছে। কারণ, ফেররান (তরেস) এখন স্ট্রাইকারে পরিণত হচ্ছে। যখন লামিনে বা রাফিনিয়া থাকে না তখন দলের মান কমে যায়। এই পজিশনে শক্তি বাড়াতে কারা আসবে, তা নির্ভর করবে দাম ও মানের ওপর।” ডেস্ক বিজে

Manual8 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
  • নিকো উইলিয়ামসকে ‘দলে আনার চেষ্টা করবে’ বার্সেলোনা
  • Manual1 Ad Code
    Manual3 Ad Code