নিজের প্রার্থিতা ফিরে পেতে ও জাপার চুন্নুরটা বাতিলে নৌকার প্রার্থীর আপিল

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual2 Ad Code

জাতীয় ডেস্ক:

Manual3 Ad Code

নিজের প্রার্থিতা ফেরত পেতে নির্বাচন কমিশনে আপিল করেছেন কিশোরগঞ্জ-৩ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নাসিরুল ইসলাম খান আওলাদ। পাশাপাশি তিনি জাতীয় পার্টির মহাসচিব এবং একই আসনে দলটির মনোনীত প্রার্থী মো. মুজিবুল হক চুন্নুর মনোনয়নপত্র বাতিল চেয়েও আপিল করেছেন।

শুক্রবার (০৮ ডিসেম্বর)  রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নাসিরুল হক নিজের প্রার্থিতা ফিরে পাওয়ার আপিল করার সময় চুন্নুর প্রার্থিতা বাতিলের আপিলও করেন। আজ চতুর্থ দিনের মতো আপিল গ্রহণ চলছে।

নাসিরুল ইসলাম খান আপিলে উল্লেখ করেন, ‘রাজধানীর পুরানা পল্টনে রূপালী ব্যাংকের করপোরেট শাখা থেকে ৫ কোটি ৭০ লাখ টাকা ঋণের বিপরীতে গ্যারান্টার মো. মজিবুল হক দীর্ঘদিন ঋণখেলাপি হিসেবে আছেন। অতএব, তিনি কীভাবে এমপি মনোনয়নের জন্য আবেদন করতে পারেন? তাঁর মনোনয়ন আইন মোতাবেক বাতিলযোগ্য।’

Manual3 Ad Code

আপিলে নাসিরুল ইসলাম আরও উল্লেখ করেন, ‘তিনি (মুজিবুল হক চুন্নু) বাংলাদেশ ব্যাংকের সিআইবি রিপোর্ট গোপন করে মনোনয়নের জন্য কাগজপত্র দাখিল করেছেন’ অভিযোগে জরুরি ভিত্তিতে বিষয়টির তদন্ত হওয়া দরকার বলেও দাবি করেন এই নৌকার প্রার্থী।

Manual8 Ad Code

এর আগে গত ও ডিসেম্বর কিশোরগঞ্জ-৩ আসনে (করিমগঞ্জ-তাড়াইল) হলফনামায় মামলার তথ্য গোপন করায় আওয়ামী লীগের মনোনীত প্রার্থী নাসিরুল ইসলাম খান আওলাদের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়। সেদিন বিকেল ৪টার দিকে মনোনয়নপত্র বাতিল করেন জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ আবুল কালাম আজাদ।

Manual5 Ad Code

bnusbd/আরএন

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code