নিজ হাতে গড়া দল থেকে বহিষ্কার মাহাথির

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual2 Ad Code

নিজের হাতে গড়া রাজনৈতিক দল থেকে বহিষ্কার হয়েছেন মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, ১৮ মে দেশটির পার্লামেন্টের অধিবেশন চলাকালীন বিরোধী দলের সংসদ সদস্যদের আসনে বসায় তাকে বহিষ্কার করা হয়েছে।

Manual6 Ad Code

বৃহস্পতিবার ইউনাইটেড ইনডিজিনাস পার্টি অব মালয়েশিয়ার এক বিবৃতিতে বলা হয়, মাহাথিরের সদস্যপদ তাৎক্ষণিকভাবে বাতিল করা হয়েছে।

Manual8 Ad Code

 

Manual6 Ad Code

এই রাজনৈতিক দলটির সরকার বর্তমানে মালয়েশিয়ার ক্ষমতায় রয়েছে। যার নেতৃত্বে রয়েছেন প্রধানমন্ত্রী মুহিউদ্দিন ইয়াসিন।

সোশ্যাল মিডিয়ায় বহুল প্রচারিত একটি চিঠিতে দলটি জানিয়েছে, গত সপ্তাহে সংসদে বৈঠককালে বিরোধী দলের আসনে বসেন মাহাথির। প্রধানমন্ত্রী ও দলীয় সভাপতির পদে মুহিউদ্দিনের নেতৃত্বকে প্রত্যাখ্যান করায় স্বাভাবিকভাবেই তার সদস্যপদ বাতিল হয়।

Manual3 Ad Code

৯৫ বছর বয়সী মাহাথির এক সময় ইউনাইটেড ইনডিজিনাস পার্টি অব মালয়েশিয়ার সভাপতির দায়িত্বও পালন করেছিলেন।

দীর্ঘদিনের ক্ষমতা ভাগাভাগির লড়াইয়ের পর জোট ভেঙে গেলে ফেব্রুয়ারিতে প্রধানমন্ত্রীর পদ ছাড়েন মাহাথির।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code