নিতু বাবুর্চির গল্প

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual7 Ad Code

ডেস্ক রিপোর্ট: পেইন্টিং নাইফের নিখুঁত স্পর্শে গাছ থেকে ঝরে পড়া পাতাগুলোকে মনে হয় জীবন্ত। কখনও সেই গাছের ডালেই আনমনে দোল খায় চঞ্চল কিশোরী। কখনও আবার সমুদ্রের ঢেউ এসে থমকে দাঁড়ায় কিনারে। চমৎকার প্রাকৃতিক দৃশ্যগুলো হঠাৎ দেখলে মনে হবে বসার ঘরে টাঙিয়ে রাখা স্নিগ্ধ পেইন্টিং। তবে এগুলো কাপড়ের ক্যানভাসে আঁকা কোনও পেইন্টিং নয়, বরং কেকের ক্যানভাসে ফুটিয়ে তোলা অসাধারণ সব দৃশ্য।

কেক কেবল একটি খাবারই নয়, একেকটি কেক ধারণ করে হৃদয়ের গভীর থেকে আসা আবেগ। সেই আবেগটুকুই তিনি সাজান নিপুণ দক্ষতায়। বলছিলাম সাবরিনা আকতার ভূঁইয়ার নিতুর কথা। যিনি শৈল্পিকতার নিপুণ ছোঁয়ায় রাঙান কেক। তার স্পর্শে প্রাণ পায় কোনও এক প্রিয়জনের একান্ত আবেগ।

Manual8 Ad Code

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে মার্কেটিং বিভাগে শেষ বর্ষে পড়ছেন এই তরুণ উদ্যোক্তা। পাশাপাশি ‘নিতুবাবুর্চির পোর্টফলিও’ নামের একটি অনলাইন শপের মাধ্যমে কাজ করছেন কেক নিয়ে।

Manual3 Ad Code

জানালেন, খুব ছোটবেলা থেকেই আঁকতে পছন্দ করতেন। সেই আগ্রহ দেখে বাবা ভর্তি করিয়ে দিয়েছিলেন আর্ট স্কুলে। তবে ক্লাস ফাইভে বার্ষিক, বৃত্তি সব কিছুর চাপে পড়ে আর্ট স্কুলে যাওয়া বন্ধ হয়ে যায়। সেই স্কুলে শেখা প্রাথমিক বিদ্যা ও নিজের প্র্যাকটিস- এই দুয়ে মিলেই ছবি আঁকার শখটা একটু একটু করে এগিয়ে গেছে নিতুর।

Manual3 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code