‘নির্বাচনে যাবো না’ মনোবল নিয়ে ঘুমিয়ে থাকলেও সরকারের পতন হবে’

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual1 Ad Code

ডেস্ক নিউজ, ঢাকা: আসন্ন সংসদীয় নির্বাচনে রাজনৈতিক দলগুলো যদি দৃঢ় মনোবল নিয়ে বাড়িতে ঘুমিয়েও থাকে, তাহলেও শেখ হাসিনার সরকার থাকতে পারবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। শনিবার (৪ জুন) জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন। গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘এই সরকার উন্নয়নের নামে যত টাকা ধার-কর্জ করেছে, তার সিংহভাগ টাকা লুটপাট করে বিদেশ পাচার করেছে। সেই টাকার আসল না দিলেও সুদ দিতে হবে আগামী দুই বছর পরে। এই সুদের টাকা জোগান দেওয়া বর্তমান সরকারের পক্ষে কখনও সম্ভব হবে না। সে কারণে জিনিসের দাম কমানোও যাবে না। মানুষের হাহাকার এবং যে অভাব-অনটন দেখা দিয়েছে, সেটা তীব্র থেকে তীব্র হবে। এমনিই কিন্তু তার (প্রধানমন্ত্রী শেখ হাসিনা) মাথা গরম আছে। সুতরাং, আমাদের ওপর আঘাত, গুলি ছুঁড়ে দমন করা সম্ভব হবে না। কারণ, দেশ পরিচালনা করা তার পক্ষে সম্ভব নয়।’

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code