নির্বাচনে হস্তক্ষেপের অভিযোগ কানাডার

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual7 Ad Code

কানাডা প্রতিনিধি: অভিযোগ তুলেছেন দেশটির প্রধানমন্ত্রী জাস্টিন ট্রর্ডো। তিনি বলেছেন, বেইজিং গণতন্ত্র নিয়ে এবং কানাডার কাঠামোকে লক্ষ্য করে ‘আগ্রাসী খেলায়’ লিপ্ত হয়েছে।

কানাডার স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদন বলছে, তাদের দেশের গোয়েন্দারা সাম্প্রতিক নির্বাচনে বেইজিং সমর্থিত প্রার্থীদের ‘গোপন নেটওয়ার্ক’ খুঁজে পেয়েছে।

Manual6 Ad Code

খবর এসেছে, ২০১৯ সালের কেন্দ্রীয় নির্বাচনে অন্তত ১১ জন প্রার্থী চীন সমর্থিত ছিলেন বলে কানাডার গোয়েন্দা কর্মকর্তারা প্রধানমন্ত্রী ট্রুডোকে জানিয়েছেন।

Manual8 Ad Code

প্রতিক্রিয়ায় চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ঝাও লিজিয়ান বলেছেন, কানাডার অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপের ‘কোনো ইচ্ছা তাঁদের নেই’।

Manual8 Ad Code

অজ্ঞাত সূত্রের বরাত দিয়ে কানাডার স্থানীয় সংবাদমাধ্যম গ্লোবাল নিউজ বলেছে, বেইজিং কিছু প্রার্থীর জন্য তহবিল পাঠিয়েছিল। এ ছাড়া চীনের গোয়েন্দারা অনেক প্রার্থীর প্রচারণাশিবিরে উপদেষ্টার দায়িত্ব পালন করেছেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code