নিষেধাজ্ঞা ইইউ’র অভ্যন্তরীণ সমস্যাকেই বাড়িয়ে তুলবে

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual7 Ad Code

লন্ডন প্রতিনিধি: রাশিয়ার ওপর আরও চাপ সৃষ্টি করতে নবম দফার নিষেধাজ্ঞার ঘোষণা দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। এর আওতায় মস্কোর ২০০ রাজনৈতিক ব্যক্তিকে কালো তালিকাভুক্ত করা হচ্ছে। এমন পদক্ষেপে শনিবার (১৭ ডিসেম্বর) রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেন, মস্কোর বিরুদ্ধে ইউরোপীয় ইউনিয়নের সবশেষ নিষেধাজ্ঞার প্যাকেজ, জোটের অভ্যন্তরীণ সমস্যাকে আরও বাড়িয়ে তুলবে।

প্রেসিডেন্ট পুতিনের ঘনিষ্ঠ ও মুখপাত্র জাখারোভা আরও বলেন, ‘পূর্বের সব নিষেধাজ্ঞার মতো ইইউ’র আর্থ-সামাজিকের ওপর একই ধরনের প্রভাব ফেলবে।’

Manual4 Ad Code

ইউক্রেনে যুদ্ধে চালিয়ে যাওয়ার কারণে মস্কোকে চাপে রাখতে ব্রাসেলসে গত শুক্রবার ইইউ রাষ্ট্রদূতরা নবম দফার নিষেধাজ্ঞা প্রস্তুত করেছেন। খনি ও জ্বালানি শিল্প ক্ষেত্রেও ইইউ থেকে বিনিয়োগ নিষিদ্ধ ঘোষণা করা হচ্ছে।

Manual7 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code