নিহত ৩৪ পরিবারকে আর্থিক সহায়তা প্রধানমন্ত্রীর

লেখক:
প্রকাশ: ২ years ago

Manual5 Ad Code

কোটা আন্দোলন ঘিরে সাম্প্রতিক সহিংসতায় রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ঈংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাঈদসহ নিহত ৩৪ জনের পরিবারকে আর্থিক সহায়তা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

Manual7 Ad Code

রোববার (২৮ জুলাই) সকালে গণভবনে এ সহায়তা দেন তিনি। প্রধানমন্ত্রী কার্যালয় সূত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।

গণভবনের ব্যাংকোয়েট হলে এ সময় এক হৃদয়বিদারক পরিবেশ সৃষ্টি হয়। প্রধানমন্ত্রী ৩৪ জনের পরিবারের সদস্যদের হাতে আর্থিক সহায়তা হিসেবে পারিবারিক সঞ্চয়পত্র এবং নগদ অর্থ তুলে দেন।

Manual3 Ad Code

অশ্রু সজল প্রধানমন্ত্রী তাদের সান্ত¡না দিয়ে বলেন, আমাকে দেখেন, আমি কত শোক নিয়ে বেঁচে আছি। এক রাতে বাবা-মা, ভাইসহ নিজের স্বজন হারানোর কথা উল্লেখ করে তিনি বলেন, আপনাদের সান্ত¡না দেওয়ার ভাষা নাই। আপনাদের কষ্ট আমি বুঝি।

Manual2 Ad Code

প্রধানমন্ত্রী নিহতদের স্বজনদের সঙ্গে কথা বলেন, তাদের খোঁজ-খবর নেন। অনেকে প্রধানমন্ত্রীকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়েন। এ সময় আবেগাপ্লুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেও অশ্রু সজল হতে দেখা যায়। প্রধানমন্ত্রী তাদের সান্ত¡না দেওয়ার চেষ্টা করেন।

Manual1 Ad Code

এ সময় গণভবনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code