

ডেস্ক রিপোর্ট: বাংলাদেশে এক ইউনিটের মাধ্যমে নিয়মিত বিদ্যুৎ সরবরাহ করে যাচ্ছে আদানি পাওয়ার। বৃহস্পতিবার (১৫ আগস্ট) ৭৬৯ দশমিক ৭৬ মেগাওয়াট ও আগের দিন বুধবার গড়ে ৭৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করেছে আদানি। পিডিবির চাহিদা মতো আগামীতেও এ ধারা অব্যাহত থাকবে।গতকাল শনিবার বাংলাদেশে আদানি পাওয়ারের জনসংযোগ সংস্থা এক বিবৃতিতে এ তথ্য জানায়। বিবৃতিতে বলা হয়, কারিগরি ত্রুটির কারণে গত ১৩ আগস্ট আদানির এক ইউনিট বন্ধ হয়ে যায়। এরপর থেকে বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড (বিপিডিবি) ও পাওয়ার গ্রিড কোম্পানি বাংলাদেশের (পিজিসিবি) সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছে কোম্পানিটি।