নিয়োগের পাঁচ দিন পরই কেন চাকরি ছাড়ছেন হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি?

লেখক: বাংলানিউজ ইউএস.কম
প্রকাশ: ৩ সপ্তাহ আগে

Manual3 Ad Code

ডেস্ক রিপোর্ট: হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারির পদ ছাড়ছেন কেটি জাকারাইয়া। বিবিসি এ খবর নিশ্চিত করেছে।দায়িত্ব গ্রহণের পর প্রথম সংবাদ সম্মেলনে তার অস্বস্তিকর উপস্থিতি নিয়ে যে সমালোচনা শুরু হয়েছিল, পদত্যাগের মধ্য দিয়ে তা চূড়ান্ত পর্যায়ে পৌঁছালো।

শুক্রবার তার পদত্যাগের খবর প্রকাশের কয়েক মুহূর্ত আগে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

Manual3 Ad Code

তিনি জানান, জাকারাইয়াকে তিনি বলেছিলেন, “আপনি যদি না চান, তাহলে আপনাকে এই কাজ করতে হবে না”। তিনি আরও বলেন, “সত্যি বলতে, আমি আপনার জায়গায় থাকলে বিষয়টি আবার ভেবে দেখতাম”।

মঙ্গলবার হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি হিসেবে প্রথম সংবাদ সম্মেলনের পর ব্যাপক সমালোচনার মুখে পড়েন জাকারাইয়া। সংবাদ সম্মেলনটি ১৫ মিনিটেরও কম সময় স্থায়ী হয়েছিল এবং সেখানে সাংবাদিকেরা মাত্র তিনটি প্রশ্ন করার সুযোগ পেয়েছিলেন।

Manual1 Ad Code

এরপরের কয়েক দিন তাকে আত্মপক্ষ সমর্থনে ব্যস্ত থাকতে হয়। বিভিন্ন সংবাদমাধ্যম তার যোগ্যতা এবং দায়িত্ব পালনের প্রস্তুতি নিয়ে প্রশ্ন তোলে।

Manual6 Ad Code

শুক্রবার দুপুরের দিকে মেরিন ওয়ান হেলিকপ্টারের বাইরে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প তার পদ ছাড়ার ইঙ্গিত দেন।

ট্রাম্প বলেন, “আমি তাকে বলেছিলাম, কেটি, এই কাজটা কি আপনার জন্য? কারণ সত্যি বলতে, আপনার তো এটা করার প্রয়োজন নেই”।

Manual4 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code