নেইমার থাকলে আমাকে ছাড়তে হবে

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual5 Ad Code

স্পোর্টস ডেস্ক: বিশ্বকাপ শেষ হয়েছে প্রায় দিন দশেক আগেই। এবার খেলোয়াড়দের নিজ নিজ ক্লাবে ফেরার পালা। এর মধ্যেই গুঞ্জন উঠেছে ফরাসি স্ট্রাইকার কিলিয়ান এমবাপে সম্ভবত রিয়াল মাদ্রিদে যোগ দিতে চলেছেন। এমনই এক খবর জানিয়েছে স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা। তবে রিয়াল মাদ্রিদ নাকি সরাসরি জানিয়ে দিয়েছে, এমবাপেকে আর চাইছে না তারা। কেননা শেষ সিজনে যোগ দেওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত মাদ্রিদে পাড়ি জমাননি এমবাপে। পুরেনো ক্ষোভ থেকেই এমন সিদ্ধান্ত বোঝায় যাচ্ছে।

Manual1 Ad Code

এদিকে মাদ্রিদে যাওয়া হচ্ছে না নিশ্চিত হওয়ার পরেই এমবাপে এবার পিএসজিকে তিনটি শর্ত জুড়ে দিয়েছেন। আর শর্ত না মানলে তিনি ক্লাব ছাড়বেন। অন্য স্প্যানিশ মিডিয়া ‘ওকে ডায়েরি’তে বলা হয়েছে, এমবাপের পিএসজিকে দেওয়া প্রথম শর্তই হলো- নেইমারকে ছেড়ে দিতে হবে। তার সঙ্গে এক ক্লাবে খেলতে চান না এমবাপে! বিশ্বকাপের সময় মেসির সঙ্গে ফরাসি তারকার সম্পর্ক নিয়ে গুঞ্জন ছড়িয়েছিল। তবে বলা হচ্ছে, মেসির সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক এখনও ভালো রয়েছে। নেইমারের সঙ্গে তার সমস্যা রয়েছে।

Manual2 Ad Code

দ্বিতীয় শর্তে বলা হয়েছে, বর্তমান পিএসজি কোচ ক্রিস্টোফ গ্যালতিয়েরকে সরিয়ে জিনেদিন জিদানকে নিয়ে আসার কথাও বলেছেন তিনি। যদিও জিদানের ফ্রান্স অথবা ব্রাজিলের জাতীয় দলের কোচ হওয়ার জোরালো গুঞ্জন রয়েছে। তৃতীয়ত, নেইমারকে ছাড়ার পর পিএসজির সামনে দুজনকে নিয়ে আসার শর্ত দিয়েছেন এমবাপে। লেভানডস্কি অথবা হ্যারি কেইনকে সতীর্থ হিসেবে পেতে চান এমবাপে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code