নেইমার স্বাক্ষরিত বল চুরির অপরাধে ব্রাজিলিয়ান ভক্তকে কড়া শাস্তি

লেখক: Nopur
প্রকাশ: ১ বছর আগে

Manual4 Ad Code

স্পোর্টস ডেস্ক:;

মাঠের ফুটবল থেকে বাইরে থাকলেও নেইমার প্রায়ই থাকেন আলোচনায়। কখনো কখনো তাঁর পুরোনো ঘটনাও সামনে চলে আসে মুহূর্তেই। এবার দুই বছর আগে তাঁর স্বাক্ষরিত বল চুরির ঘটনায় ব্রাজিলের এক ফুটবল ভক্তকে কড়া শাস্তি দিয়েছেন আদালত।

Manual5 Ad Code

নেলসন রিবেইরো ফন্সেকা জুনিয়র নামে ব্রাজিলের এক ফুটবলভক্তকে ১৭ বছরের কারাদণ্ড দিয়েছেন দেশটির সুপ্রিম ফেডারেল কোর্ট। সোমবার তাঁকে এই শাস্তি দেওয়া হয়েছে। ব্রাজিলের সংবাদমাধ্যমে গতকাল নেলসনের শাস্তি নিয়ে প্রতিবেদন প্রকাশিত হয়েছে। অভ্যুত্থানের চেষ্টা, রাষ্ট্রীয় আইন লঙ্ঘন, সম্পদের ক্ষতিসাধন, চুরি, সশস্ত্র অপরাধ, ঐতিহ্য নষ্ট করা—নেলসনের বিরুদ্ধে ছয় ধরনের অপরাধের অভিযোগ রয়েছে। একইসঙ্গে তাঁকে ১৩০ দিনের জরিমানা করেছেন সুপ্রিম কোর্টের বিচারক আলেক্সান্দ্রে দি মোরায়েস। জরিমানার অঙ্কটা হবে ৬৬ হাজার ব্রাজিলিয়ান রিয়াল। বাংলাদেশি মুদ্রায় সেটা ৮০ লাখ ৫০ হাজার টাকা।

নেলসনের বিরুদ্ধে নেইমার স্বাক্ষরিত যে বল চুরির অভিযোগ, সেটি ২০২৩ সালে ব্রাজিলের সাবেক রাষ্ট্রপতি জাইর বলসোনারো সমর্থকদের দাঙ্গার সময়ের বল। দেশটির জাতীয় সংসদের নিম্নকক্ষে (চেম্বার অব ডেপুটিস) অবস্থিত জাদুঘরে সংরক্ষিত ছিল। দেশটির গণমাধ্যমের প্রতিবেদন থেকে জানা গেছে, জাতীয় সংসদ থেকে চুরি হওয়া বলটি ২০ দিন খুঁজেই পাওয়ি যায়নি। নেলসনের আইনজীবীর দাবি, তিনি (নেলসন) এটি সংরক্ষণ করে রেখেছিলেন। অভিযুক্তকে এরপর শহরের ফেডারেল পুলিশ স্টেশনে নিয়ে যাওয়া হয়েছিল।

Manual2 Ad Code

২০২২ সালে রাষ্ট্রপতি নির্বাচনে পরাজয়ের পর জাইর বলসোনারো বারবারই সেই ফলাফল মানতে অস্বীকার করছিলেন। তাতেই তাঁর সমর্থকেরা হামলা চালায় দেশটির কংগ্রেস, রাষ্ট্রপতি ভবন ও সুপ্রিম কোর্টে। ধ্বংসযজ্ঞে নেলসনও জড়িত ছিলেন বলে জানা গেছে দেশটির গণমাধ্যমের প্রতিবেদনে।

Manual7 Ad Code

২০১২ সালের ১০ এপ্রিল সান্তোস ফুটবল ক্লাবের ডেপুটি ও জাতীয় সংসদের নিম্নকক্ষের সাবেক রাষ্ট্রপতি মার্কো মাইয়াকে নিজের স্বাক্ষর সম্বলিত বলটি উপহার দিয়েছিলেন নেইমার। ক্লাবের শতবর্ষ উদযাপনের সময় সেই উপহার নিম্নকক্ষে স্মারক হিসেবে সংরক্ষণ করা ছিল। আর বল চুরির দায়ে অভিযুক্ত নেলসন একটি ট্রাভেল এজেন্সির ব্যবস্থাপক।

ডেস্ক: এন

Manual5 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code