নেতাদের সাজা দিয়ে চলমান আন্দোলনকে বন্ধ করা যাবে না: মির্জা ফখরুল

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual7 Ad Code

ডেস্ক রিপোর্ট: নেতাদের সাজা দিয়ে চলমান আন্দোলন বন্ধ করা যাবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু এবং চেয়ারপারসনের উপদেষ্টা আমানউল্লাহ আমানের বিরুদ্ধে দেওয়া বিচারিক আদালতের সাজা উচ্চ আদালতে বহাল রাখার বিষয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে তিনি এই মন্তব্য করেন।

Manual4 Ad Code

মঙ্গলবার (৩০ মে) শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার কবরে শ্রদ্ধা নিবেদনের পরে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। তিনি বলেন, ‘এই মামলাগুলোর রায় দেওয়া থেকে বোঝা যায় যে এই সরকার সম্পূর্ণ রাষ্ট্রযন্ত্রকে দখল করে নিয়েছে, বিচার ব্যবস্থাকে দখল করে নিয়েছে। ফরমায়েশি রায় দিয়ে যারা গণতান্ত্রিক আন্দোলন করতো তাদের কারাগারে পাঠিয়ে আন্দোলনকে স্তব্ধ করতে চাইছে। এটা আজকের ব্যাপার নয়, দীর্ঘ ১২ বছর ধরে তারা একই কাজ করছে।’

ইকবাল হাসান মাহমুদ টুকু ও আমানউল্লাহ আমানের বিরুদ্ধে আদালতের রায়ের নিন্দা জানিয়ে বিএনপির মহাসচিব বলেন, ‘আমরা ক্ষোভ প্রকাশ করছি। আমরা মনে করি এটা একটা ফরমায়েশি রায়। এই ধরনের রায় দিয়ে কোনোদিন গণতান্ত্রিক আন্দোলনকে স্তব্ধ করা যাবে না। জনগণ তাদের অধিকার অবশ্যই আদায় করবে।’

Manual2 Ad Code

মিথ্যা মামলায় নেতাদের সাজা দেওয়ার প্রসঙ্গ টেনে বিএনপি মহাসচিব বলেন, ‘সরকার দেশের জনগণকে গণতান্ত্রিক অধিকার থেকে দূরে রাখা, রাজনীতি থেকে দূরে রাখা এবং সত্যিকার অর্থে এখানে যেন সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচন না হতে পারে, তারা যেন একদলীয় নির্বাচন আবার করতে পারে সেই লক্ষ্যে এসব কাজ করছে। কিন্তু এবার জনগণ এটা করতে দেবে না।’

Manual8 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code