নেতানিয়াহুর সমালোচনার জবাবে যা বললো কাতার

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual1 Ad Code

ইন্টারন্যাশনাল ডেস্ক: অবরুদ্ধ গাজা উপত্যকায় যুদ্ধবিরতির মধ্যস্থতাকারী
কাতারের সমালোচনা করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সেই
সমালোচনায় শঙ্কিত কাতার। মধ্যস্থতাকারী কাতারের ভূমিকাকে সমালোচনা করায়
নেতানিয়াহুকে তিরস্কার জানিয়েছে দেশটি। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা
এ খবর জানিয়েছে।

গাজা যুদ্ধ বিরতির মধ্যস্থতাকারী কাতারের ভূমিকাকে সমালোচনার পর আক্ষেপ করে
দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল-আনসারি বলেন, যদি এসব
মন্তব্য সঠিক হয় তাহলে তা দায়িত্বজ্ঞানহীন ও নিরপরাধ জীবন রক্ষার উদ্যোগের
জন্য ধ্বংসাত্মক, কিন্তু আশ্চর্যজনক নয়। তবে নেতানিয়াহুর এই সমালোচনায় কাতার
শঙ্কিত।

Manual1 Ad Code

আল-আনসারি বলেন, তবে নেতানিয়াহুর মন্তব্য সত্য বলে প্রমাণিত হলে গাজায়
যুদ্ধবিরতির জন্য বাধা হবেন একমাত্র তিনি। ইসরায়েলি জিম্মিসহ নিরপরাধ জীবন না
বাঁচিয়ে রাজনৈতিক ক্যারিয়ার নিয়ে ভাবছেন নেতানিয়াহু।

Manual5 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code