নেতানিয়াহু এখন নিজেই সমস্যা: ডেনমার্কের প্রধানমন্ত্রী

লেখক: Shiuly
প্রকাশ: ১ বছর আগে

Manual8 Ad Code

আন্তর্জাতিক ডেস্ক

ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটে ফ্রেডেরিকসেন বলেছেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু নিজেই এখন একটি বড় সমস্যা হয়ে উঠেছেন। ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সভাপতি হিসেবে গাজা যুদ্ধ বন্ধে ইসরায়েলের ওপর চাপ প্রয়োগের চেষ্টা করবেন বলে জানান তিনি।

Manual7 Ad Code

শনিবার ডেনিশ দৈনিক জিল্যান্ডস-পোস্টেনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।

ফ্রেডেরিকসেন বলেন, “ইসরায়েলের নেতা বেঞ্জামিন নেতানিয়াহু এখন ‌‌‘নিজেই একটি সমস্যা’ হয়ে উঠেছেন।” তিনি জানান, ইইউ সভাপতির দায়িত্বে থাকা অবস্থায় গাজা যুদ্ধ বন্ধে ইসরায়েলের ওপর চাপ বাড়ানো হবে।

তিনি গাজার মানবিক পরিস্থিতিকে “একেবারে ভয়াবহ ও ধ্বংসাত্মক” বলে বর্ণনা করেন এবং পশ্চিম তীরে ইসরায়েলের নতুন বসতি স্থাপনের প্রকল্পের তীব্র সমালোচনা করেন।

ফ্রেডেরিকসেন বলেন, “আমরা এমন একটি দেশ, যারা ইসরায়েলের ওপর চাপ বাড়াতে চায়। কিন্তু এই বিষয়ে এখন পর্যন্ত আমাদের ইইউ সদস্য দেশগুলোর সমর্থন পাওয়া যায়নি।”

তিনি জানান, ইসরায়েলের মন্ত্রী, বসতিস্থাপনকারী অথবা পুরো ইসরায়েলের ওপর রাজনৈতিক চাপ, এমনকি বাণিজ্য ও গবেষণায় নিষেধাজ্ঞার মতো পদক্ষেপ বিবেচনায় নেওয়া হতে পারে।

Manual3 Ad Code

তিনি বলেন, “আমরা কোনও কিছু আগেভাগে বাতিল করছি না। যেমন রাশিয়ার ক্ষেত্রে, আমরা এমনভাবে নিষেধাজ্ঞা তৈরি করছি; যা আমাদের বিশ্বাসে সবচেয়ে বড় প্রভাব ফেলবে।”

Manual3 Ad Code

ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার বিষয়ে ডেনমার্ক এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি বলে জানান তিনি।

Manual8 Ad Code

২০২৩ সালের ৭ অক্টোবর হামাস ইসরায়েলে হামলা চালিয়ে প্রায় ১,২১৯ জনকে হত্যা করে। এর জবাবে সেদিনই গাজায় যুদ্ধ শুরু করে ইসরায়েলি বাহিনী। এতে এ পর্যন্ত ৬১,৪৩০ জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
  • নেতানিয়াহু এখন নিজেই সমস্যা: ডেনমার্কের প্রধানমন্ত্রী
  • Manual1 Ad Code
    Manual2 Ad Code