নেদারল্যান্ডসের অবিশ্বাস্য সাফল্য

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual2 Ad Code

লন্ডন অফিস: দেশটির জনসংখ্যা খুব বেশি নয়, মাত্র ১ কোটি ৭০ লাখের মতো। দুই দশক আগেও নিজেদের জনগণের মুখে খাবার তুলে দেওয়া নিয়ে দুশ্চিন্তায় ভুগতো দেশটি। অথচ আজ তারাই হয়ে উঠেছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম কৃষিপণ্য রপ্তানিকারক। নিজেদের চাহিদা মিটিয়ে দেশটি আজ কৃষিপণ্য রপ্তানি করছে পুরো পৃথিবীতে। অসম্ভবকে সম্ভব করা সেই দেশটির নাম নেদারল্যান্ডস।

ইউরোপীয় দেশটির আয়তনও খুব বেশি নয়, প্রায় ৪২ হাজার বর্গকিলোমিটার। কিন্তু এর মধ্যে অর্ধেকের বেশি জমিই তারা ব্যবহার করছে কৃষিকাজে। ফলে আয়তনে যুক্তরাষ্ট্রের একটি অঙ্গরাজ্যের সমান হয়েও কৃষিপণ্য রপ্তানিতে মার্কিনিদের পরেই অবস্থান করছে ডাচরা। কৃষি প্রযুক্তি রপ্তানিতেও শীর্ষ পর্যায়ে রয়েছে তারা।

Manual3 Ad Code

কোষ-ভিত্তিক মাংস, উল্লম্ব চাষ (ভার্টিকাল ফার্মিং), বীজ প্রযুক্তি এবং দুধ ও ফসল সংগ্রহে রোবট ব্যবহারে অগ্রণী ভূমিকা পালন করছে নেদারল্যান্ডস। পানির ব্যবহার কমানোর পাশাপাশি কার্বন এবং মিথেন গ্যাস নিঃসরণ কমানোর ওপর গুরুত্ব দিচ্ছে তাদের এই প্রযুক্তিগুলো।

Manual8 Ad Code

বর্তমানে ইউরোপের বৃহত্তম মাংস রপ্তানিকারক নেদারল্যান্ডস। দেশটিতে প্রতি বছর ৪০ লাখ গরু, ১ কোটি ৩০ লাখ শূকর এবং ১০ কোটি ৪০ লাখ মুরগি উৎপাদন হয়। পাশাপাশি, পশ্চিম ইউরোপের বেশিরভাগ অংশে সবজিও সরবরাহ করে তারা।
নেদারল্যান্ডসে প্রায় ২৪ হাজার একর জমিতে গ্রিনহাউজ পদ্ধতিতে ফসলের চাষ হচ্ছে। এসব গ্রিনহাউজে সার ও পানি লাগে খুবই কম। প্রথাগত পদ্ধতিতে ১০ একর জমিতে যে ফসল ফলে, তা মাত্র এক একর গ্রিনহাউজের মধ্যেই উৎপাদন করছে নেদারল্যান্ডস।

Manual4 Ad Code

ডাচ খামারগুলো এক পাউন্ড টমেটো জন্মাতে মাত্র দেড় গ্যালন পানি ব্যবহার করে, যেখানে বিশ্বব্যাপী এর গড় ২৮ গ্যালনের বেশি। এছাড়া নেদারল্যান্ডসের গ্রিনহাউজগুলো কীটনাশকের ব্যবহার বাদই দিয়েছে বলা যায়।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code