নৌকার বিরোধীদের আওয়ামীলীগ করার দরকার নেই -এনামূল হক শামীম

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual8 Ad Code

 

Manual7 Ad Code

সদর (শরীয়তপুর):
পানি সম্পদ উপমন্ত্রী একেএম এনামূল হক শামীম এমপি বলেছেন, সংগঠনে যারা সারা বছর আওয়ামীলীগ করে ভোটের সময় নৌকার বিরোধীতা করে তাদের আওয়ামীলীগ করার দরকার নেই। যদি তারা দলের কোন গুরুত্বপূর্ন পদে থাকে তাহলে তাদেও বিরেুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া উচিৎ। তানাহলে এভাবে চলতেই থাকবে। যারা ইনএক্টিভ নৌকায় ভোট দেয়নি তাদেও বিষয়ে এজেন্ডা নিয়ে সভা করে জেলা বা উপজেলা যেকোন গুরুত্বপূর্ন পদে থাকলে বাদ দেয়া বাঞ্চনীয়। আমরা সবাই ঐক্যবদ্ধ আছি াাওয়ামীলীগ ঐক্যবদ্ধ থাকবে। বাংলাদেশের মানুষ শুধু মনেই করেনা বিশ্বাস ও কওে শেখ হাসিনার হাতে দেশ পিছাবেনা বাংলাদেশ। সারা বিশ্বে প্রশংশিত সততায় সেরা নেতাদেও সেরা দক্ষতায় সেরা কিং অবদা কিংস । রাজাদেও রাজা মহারাজা শেখ হাসিনা। তিনি বিরোধী দলকে ইঙ্গিত করে বলেন মানুষতো ওদেও সাথে নেই। তারা আন্দোলন করতে পারছেনা। নির্বাচন আসলে দুর থেকে ভোটের আগেই কারচুপির অভিযোগ করে।
তিনি শুক্রবার সকাল ১১টায় বাংলাদেশ আওয়ামীলীগ শরীয়তপুর জেলা শাখার উদ্যোগে শরীয়তপুর জেলা আওয়ামীলীগের কার্যালয়ে বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উদযাপন উপলক্ষে এক বর্ধিত সভায় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ সব কথা বলেন। জেলা আওয়ামীলীগের সভাপতি শরীয়তপুর জেলা পরিষদের চেয়ারম্যান ছাবেদুর রহমান খোকা সিকদারের সভাপতিত্বে অনুষ্ঠিতব্য আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য ইকবাল হোসেন অপু,শরীযতপুর জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক অনল কুমার দে, জেলা আওয়ামীলীগের সহসভাপতি সদর উপজেলা চেয়ারম্যান আবুল হাসেম তপাদার, নড়িয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি হাসান আলী রাঢ়ি,সাধারন সম্পাদক হাসানুজ্জামান খোকন, জাজিরা উপজেলা আওয়ামীলীগের সভাপতি জিএম নূরুল হক,সাধারন সম্পাদক আবু তালেব চৌকিদার,ভেদরগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোড়ল ,ডামুড্যা উপজেলা আওয়ামীলীগের সভাপতি মাষ্টার কামাল উদ্দিন, সাধারন সম্পাদক আাবদুর রহমান বাবলু সিকদার, গোসাইরহাট উপজেলা আওয়ামীলীগের সভাপতি শাহজাহান সিকদার সাধারন সম্পাদক সৈয়দ নাসির,সদও উপজেলা আওয়ামীলীগের সভাপতি এড.জাহাঙ্গীর সাধারন সম্পাদক গোলাম মোস্তফা পৌরসভা আওয়ামীলীগের সভাপতি এম এম জাহাঙ্গীর সাধারন সম্পাদক আমির হোসেন খানসহ যুবলীগ,ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Manual7 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code