নৌকায় বসেই তলদেশ দেখা যায় যে নদীর

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual7 Ad Code

নিউজ ডেস্কঃ প্রথম দেখায় মনে হতে পারে কোনো যাদুবলে শূন্যে ভাসছে নৌকা। তবে ভালো করে তাকালে দেখা যাবে আসলে নৌকা নদীতেই চলছে। সেই নদীর পানি এতোটাই স্বচ্ছ যে দিব্যি নদীর তলদেশের সবকিছু দেখা যায়।

Manual3 Ad Code

স্বচ্ছ পানির এই নদীর অবস্থান ভারতের মেঘালয়ে।  যখন ভারতের যমুনা নদীর দূষণ নিয়ে বিভিন্ন গণমাধ্যমে নানা তোলপাড় চলছে, তখন স্বচ্ছ নদীর এই ছবি মন কেড়েছে নেটিজেনদের।

ভারতের জনশক্তি মন্ত্রণালয় মেঘালয়ের শিলংয়ের উমঙ্গট নদীর একটি ছবি তাদের ভ্যারিফাইড টুইটার অ্যাকাউন্টে শেয়ার করে।

Manual3 Ad Code

ছবির ক্যাপশনে বলা হয়েছে, বিশ্বের সবচেয়ে পরিষ্কার নদীর মধ্যে অন্যতম।ভারতের শিলং থেকে ১০০ কিলোমিটার দূরে মেঘালয়ে উমঙ্গট নদীর অবস্থান। দেখে হয় যেন নৌকা বাতাসে ভাসছে। পানি খুব পরিষ্কার এবং স্বচ্ছ। আশা করি আমাদের সব নদীই এমন পরিষ্কার থাকুক। মেঘালয়ের জনগণের জন্য শ্রদ্ধা।

Manual6 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code