ন্যাটোতে বিভক্তি, লিওপার্ড ট্যাংক পাচ্ছে না ইউক্রেন

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual3 Ad Code

আমেরিকা অফিস: ইউক্রেনে নতুন করে হামলা চালাতে প্রস্তুতি নিচ্ছে রাশিয়া। তাদের এ হামলা প্রতিরোধে পশ্চিমা মিত্রদের কাছে ট্যাংক চেয়েছে কিয়েভ। বিশেষ করে জার্মানির লিওপার্ড-২ ট্যাংক। ইউক্রেনে ট্যাংক পাঠানো নিয়ে শুক্রবার (২০ জানুয়ারি) জার্মানির রামস্টেইন বিমান ঘাঁটিতে একটি সম্মেলনে জড়ো হয়েছেন ৫০টি দেশের প্রতিনিধি।

Manual4 Ad Code

তবে এই সম্মেলনে ট্যাংক পাঠানোর কোনো সিদ্ধান্ত নেবে না জার্মানি। এমনকি যেসব দেশের কাছে শক্তিশালী এ ট্যাংক আছে সেসব দেশকেও ইউক্রেনে ট্যাংক পাঠানোর অনুমতি দেয়নি দেশটি। আর ইউক্রেনকে জার্মানির ট্যাংক দিতে না চাওয়ার বিষয়টি ইঙ্গিত করছে, ন্যাটো জোটের মধ্যে হয়তবা ‘বিভক্তি’ দেখা দিয়েছে।

জার্মানির নতুন প্রতিরক্ষামন্ত্রী বরিস পিস্টোরিয়াস দাবি করেছেন, জার্মানি ইউক্রেনে ট্যাংক পাঠানোর বিষয়টিতে বাধা দিচ্ছে না। কিন্তু তিনি বলেছেন, অন্য দেশগুলো এ নিয়ে যদি ঐকমতে পৌঁছায় তাহলে বার্লিন দ্রুত সিদ্ধান্ত নেবে।

Manual7 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code