ন্যাটো সীমান্তে পারমাণবিক অস্ত্র মোতায়েন করবে রাশিয়া

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual2 Ad Code

ইন্টারন্যাশনাল ডেস্ক : ন্যাটোভুক্ত দেশগুলোর সীমান্তের কাছে বেলারুশে কৌশলগত পারমাণবিক অস্ত্র মোতায়েন করবে রাশিয়া। মিনস্কে রবিবার রাশিয়ার রাষ্ট্রদূত বরিস গ্রিজলভ এ ঘোষণা দিয়েছেন।

তিনি বলেন, ‘নিরাপত্তা নিশ্চিতের অংশ হিসেবে অস্ত্রগুলো বেলারুশের পশ্চিম সীমান্তে মোতায়েন করা হবে।’

Manual3 Ad Code

বেলারুশিয়ান রাষ্ট্রীয় টেলিভিশনকে গ্রিজলভ বলেন, ‘ইউরোপ এবং যুক্তরাষ্ট্রের তীব্র আপত্তি সত্ত্বেও এটি করা হবে।’

Manual1 Ad Code

অস্ত্রগুলো ঠিক কোথায় রাখা হবে তা উল্লেখ না করে গ্রিজলভ বলেন, ‘অস্ত্র মোতায়েনের কাজটি ১ জুলাইয়ের মধ্যে শেষ হবে।’

Manual6 Ad Code

গত মাসে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বেলারুশে কৌশলগত পারমাণবিক অস্ত্র স্থাপনের পরিকল্পনা ঘোষণা করার পর রাষ্ট্রদূত এই বক্তব্য দেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code