নড়াইল ঘুরে গেলেন চিত্রশিল্পী মাহফুজা বিউটি

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual2 Ad Code

নড়াইল :
নড়াইল ঘুরে গেলেন আন্তর্জাতিক খ্যতি সম্পন্ন চিত্রশিল্পী মাহফুজা বিউটি। তিনি এসেছিলেন নড়াইল শহরের সুলতান মঞ্চ চত্বরে চলমান সুলতান মেলা উপভোগ করতে। এ মেলার অন্যতম আকর্ষন বাংলাদেশ সহ বিভিন্ন দেশের খ্যাতিমান চিত্রশিল্পীদের চিত্র প্রদর্শণী তথা আর্ট গ্যালারি। ওই গ্যালারিতে রয়েছে খ্যাতিমান এ শিল্পীর শিল্পকর্ম। সুলতান ফাউন্ডেশনের আমন্ত্রণে আন্তর্জাতিক চারুকলা প্রদর্শনী এবং আন্তর্জাতিক আর্টক্যাম্প অনুষ্ঠানে নড়াইলে আসেন চিত্রশিল্পী মাহফুজা বিউটি। নিজের আঁকা ছবির পাশে আমেরিকা, জিম্বাবুয়ে, ভারতসহ মোট ১১টি দেশের ১৫০টি চিত্রকলার সম্ভার নিয়ে ঢাকার বাইরে এতোবড় পরিসরে ব্যতিক্রমী এ চিত্র প্রদর্শনী উপলক্ষ্যে তিনি বেড়িয়ে গেলেন নড়াইল শহর। ঘুরে দেখলেন বিশ্ববরেণ্য চিত্র শিল্পী এসএম সুলতান স্মৃতি সংগ্রহশালাসহ নড়াইলের বিভিন্ন দর্শনীয় স্থান। বিশ্ব বরেণ্য চিত্রশিল্পী এসএম সুলতানের ৯৫তম জন্মজয়ন্তী উপলক্ষে ১৬ জানুয়ারি থেকে নড়াইলে শুরু হয়েছে ১২ দিনব্যাপী সুলতান মেলা। সুলতান মেলার তৃতীয় দিনে অনুষ্ঠিত সবচেয়ে বড় আয়োজন আন্তর্জাতিক চারুকলা প্রদর্শনী এবং আন্তর্জাতিক আর্ট ক্যাম্পে অংশ গ্রহণ করতে তিনি ১৮ জানুযারি ঢাকা থেকে নড়াইল শহরে এসে পৌঁছেন। তিনি নড়াইল শহরে এসে সরাসরি যান সুলতান মঞ্চে। কারণ সেখানে দ্বিতীয়বারের মতো সুলতান মেলার আন্তর্জাতিক চারুকলা প্রদর্শনী অনুষ্ঠিত হচ্ছে। সুলতান মঞ্চের পাশে ভিক্টোরিয়া কলেজের দর্শন বিভাগের হলরুমে চলছে এই প্রদর্শনী। এখানে স্থান পেয়েছে শিল্পী মাহফুজা বিউটির আঁকা ‘ইম্পিডিমেন্ট’’ ছবির রেপ্লিকা। শিল্পী মাহফুজা বিউটির ছবির বিশেষত্ব হল নারী ও ফুল।‘ইম্পিডিমেন্ট’ ছবিতে ফুলের ওপর বৃষ্টির ছোঁয়া। এ ছবির মাধ্যমে তিনি সমাজে ফুলের মতো নারীর বাধা-বিপত্তিকে বুঝিয়েছেন। এ ছবির জন্য তিনি এবার আন্তর্জাতিক চারুকলা প্রদর্শনী অনুষ্ঠানে বেস্ট এ্যাওয়ার্ড অর্জন করেছেন। সুলতান মঞ্চে আন্তর্জাতিক শিল্পীদের আর্ট ক্যাম্পে অংশগ্রহণ করেন তিনি। তার সাথে ছিলেন ভারত,জিম্বাবুয়ে,নেপাল এবং বাংলাদেশের ২০জন প্রখ্যাত চিত্রশিল্পী। তাদের চিত্রকর্ম নিয়ে আন্তর্জাতিক এ আর্ট ক্যাম্প অনুষ্ঠিত হয়। তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় অনুষ্ঠিত আন্তর্জাতিক শিল্প প্রদর্শণী ছাড়াও পৃথিবীর বহু দেশের প্রদর্শণীতে অংশ নিয়েছেন। এরপর বিকালে শহরের কুড়িগ্রাম চিত্রানদীর পাড়ে এসএম সুলতান স্মৃতি সংগ্রহশালায় যান। সেখানে শিল্পী সুলতানের নিজ হাতে আঁকা অসংখ্য ছবি ও ব্যবহৃত জিনিসপত্রসহ শিল্পীর মাজার, শিশু স্বর্গ, সুলতান কমপ্লেক্স দেখে মুগ্ধ হন। সন্ধ্যায় সুলতান মঞ্চে জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) কাজী মাহবুবুর রশীদের নিকট থেকে আন্তর্জাতিক চারুকলা প্রদর্শনীর প্রাপ্ত বেস্ট অ্যাওয়ার্ড গ্রহণ করেন। এভাবেই দিনভর আনন্দঘন মুহুর্তের মধ্য দিয়ে তিনি সময় অতিবাহিত করেন। চিত্রশিল্পী মাহফুজা বিউটি তাঁর অনুভূতি ব্যক্ত করতে গিয়ে বলেন,‘ বিশ্ববরেণ্য চিত্র শিল্পী এসএম সুলতান ও দেশ সেরা ক্রিকেটার মাশরাফির নড়াইল সত্যিই খুব সুন্দর। এ যেন কোন শিল্পীর তৈরী শহর। প্রকৃতিঘেরা নড়াইলের পরিবেশ খুবই মনমুগ্ধকর।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code