পত্রিকায় মন্তব্যের জন্য সাময়িক বরখাস্ত হলেন করবিন

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual2 Ad Code

ইন্টারন্যাশনাল ডেস্ক: বরখাস্ত করা হয়েছে ব্রিটেনের লেবার পার্টি সাবেক দলীয় প্রধান জেরেমি করবিনকে । অ্যান্টি-সেমিটিজম নিয়ে ইকুয়্যালিটি অ্যান্ড হিউম্যান রাইট কমিশন প্রকাশিত এক প্রতিবেদন নিয়ে মন্তব্যের কারণে তাকে বরখাস্ত করা হয়েছে। লেবার পার্টির একজন মুখপাত্র বলেন, করবিন এই মন্তব্য প্রত্যাহার না করায় তাকে দল থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। তার এই মন্তব্য বিষয়ে তদন্ত চলাকালে এই বহিষ্কারাদেশ বহাল থাকবে।

Manual4 Ad Code

এই বহিষ্কারাদেশকে রাজনৈতিক আখ্যা দিয়ে জেরিমি করবিন বলেছেন, তিনি এর বিরুদ্ধে দৃঢ়ভাবে লড়াই করার প্রতিশ্রুতি দিয়েছেন। করবিনের নেতৃত্বে ২০১৯ সালের ব্রিটিশ নির্বাচনে অংশগ্রহণ করে লেবার পার্টি। নির্বাচনে পরাজয়ের দায় নিজের কাঁধে নিয়ে দলীয় প্রধানের পদ থেকে সরে দাঁড়ান তিনি। দল হারলেও নর্থ আইলিংটনে করবিন বিশাল ব্যবধানে জয় পেয়েছেন।

Manual4 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code