পথের কাঁটা ডিস্যানটিস

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual3 Ad Code

নিউইয়র্ক সংবাদদাতা: যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগেই জানিয়েছেন যে, ২০২৪ সালের মার্কিন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। এবার তার সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী হয়ে দাঁড়ালেন এক সময়কার তারই সহকর্মী ফ্লোরিডার গভর্নর রন ডিস্যানটিস।
তিনি জানিয়ে দিয়েছেন, প্রতিদ্বন্দ্বিতার জন্য সমস্ত কাগজপত্র তিনি নির্বাচনি কর্মকর্তাদের কাছে জমা দিয়েছেন। এর ফলে রিপাবলিকান দলের ভেতর রনের সঙ্গে ট্রাম্পের লড়াই হবে। শেষ পর্যন্ত রিপাবলিকান ভোটাররা যাকে নির্বাচিত করবেন, তিনি প্রতিপক্ষ ডেমোক্র্যাট প্রার্থীর সঙ্গে লড়বেন।

জার্মান গণমাধ্যম ডয়চে ভেলে জানিয়েছে, বুধবার ডিস্যানটিসের প্রার্থী হওয়া নিয়ে কিছুটা ধোঁয়াশা তৈরি হয়েছিল। টুইটারের মালিক ইলন মাস্কের কাছে একটি সাক্ষাৎকার দিয়েছিলেন ডিস্যানটিস। কিন্তু টুইটারে তা আপলোড হওয়ার পর বেশ কিছু গোলযোগ দেখা দেয়। সাক্ষাৎকারটি ঠিকমতো শোনা যায় না। যা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়। পরে অবশ্য সমস্যার সমাধান হয়। ওই সাক্ষাৎকারেই ডিস্যানটিস জানিয়েছিলেন, তিনি নির্বাচনে লড়বেন।

Manual7 Ad Code

৪৪ বছরের এই গভর্নর ক্ষমতায় এলে কী করবেন, তারও একটি রূপরেখা দিয়েছেন। তিনি জানিয়েছেন, আমেরিকার সীমান্তে তিনি দেয়াল তৈরি করবেন। মেক্সিকোর ড্রাগ মাফিয়াদের আটকাতে এবং অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে এই পদক্ষেপ নেবেন তিনি। এ ছাড়া আরও বেশ কিছু পরিকল্পনার কথা বলেছেন তিনি। নিজের কম বয়সকে প্রচারের হাতিয়ার হিসেবে ব্যবহার করতে চাইছেন রন।

Manual5 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code