পদ্মায় ধরা পড়লো ২৫ কেজি ওজনের বাঘাইড় মাছ

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual7 Ad Code

গোয়ালন্দ (রাজবাড়ী) :
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় পদ্মা নদীতে মঙ্গলবার জেলে ইসহাক হালদারের জালে ধরা পড়েছে ২৫ কেজির ওজনের একটি বাঘাইড় মাছ।
মঙ্গলবার সকালে দৌলতদিয়া আনো খাঁন এর আড়ৎতে মাছটি আনা হলে একনজর দেখতে বহু লোকজন সেখানে ভিড় জমায়।সেখান থেকে শাকিল-সোহান মৎস্য আড়তের মালিক শাজাহান শেখ ও নুরু মিয়া মাছটি ১ হাজার একশত টাকা কেজি দরে কিনে নেয়।
ইছাক হলদার জানান, মঙ্গলবার ভোর রাতে তারা চর মহিদাপুর এলাকায় নদীতে বেড় জাল ফেলে। সকালে জাল টেনে বিশাল আকারের একটি বাঘাইড় মাছ পাই। পরে মেপে দেখি মাছটির ওজন ২৫ কেজি। পরে আড়ৎ থেকে দৌলতদিয়া ঘাটের মাছ ব্যবসায়ী মো.শাজান শেখ ও নুরুর কাছে বিক্রি করে দেই।
মাছ ব্যাবসায়ী শাহজাহান বলেন, প্রতি কেজি ১ হাজার একশত টাকা দরে মোট ২৭ হাজার ৫০০ টাকায় তিনি মাছটি কেনেন। পরে ঢাকায় এক ব্যবসায়ীর কাছে ১ হাজার ৩০০টাকা কেজি দরে মোট ৩২ হাজার ৫০০শত টাকায় বিক্রি করে দেই।
তিনি বলেন, বর্তমানে নদীতে পানি কমতে শুরু করছে যার ফলে ছোট বড় সব ধরনের মাছ এখন জেলেদের জালে বেশি ধরা পড়ছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code