পবিত্র ওমরাহ পালন শুরু

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual4 Ad Code

সাত মাস বন্ধ থাকার পর পবিত্র ওমরাহ পালন শুরু হয়েছে। ইতোমধ্যেই মক্কা এবং মদিনার পবিত্র স্থানগুলো উন্মুক্ত করে দেওয়া হয়েছে। রবিবার হাজার হাজার মুসল্লিকে মাস্ক পরা অবস্থায় কাবা শরীফ তাওয়াফ করতে দেখা গেছে বলে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

Manual3 Ad Code

জানা যায়, প্রতিবছর বিশ্বের লাখ লাখ মুসলমান এসব স্থানে এসে ওমরাহ পালন করে থাকেন। তবে এবার করোনা ভাইরাসের বৈশ্বিক মহামারির কারণে সীমিত পরিসরে হবে ওমরাহ হজ।

Manual1 Ad Code

সৌদির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এসপিএ জানিয়েছে, এমনিতেই দৈনিক ২০ হাজার জনের ওমরাহ করার অনুমতি দেওয়া হলেও আপাতত এর ৩০ শতাংশ, অর্থাত্ দেশটিতে বসবাসকারীদের মধ্য থেকে দিনে ৬ হাজার জনকে স্বাস্থ্যবিধি মেনে ওমরাহ করার অনুমতি দেওয়া হবে। ১৮ অক্টোবর থেকে তা বাড়িয়ে ৭৫ শতাংশ করা হবে। এরপর ১ নভেম্বর থেকে বিভিন্ন দেশের মুসলিমদেরও ওমরাহ করার অনুমতি দেওয়া হবে। ওই সময় থেকে প্রতিদিন ২০ হাজার মানুষ ওমরা পালন করতে পারবেন এবং মসজিদের ভিতরে ৬০ হাজার মানুষকে নামাজ পড়ার অনুমতি দেয়া হবে।

সৌদি আরবের হজ বিষয়ক মন্ত্রী মোহাম্মদ বেনতেন রাষ্ট্রীয় টেলিভিশনে জানিয়েছেন, ওমরা পালনের বিষয়টি তিন ধাপে সম্পন্ন হবে। প্রথম ধাপে শুধুমাত্র সৌদি আরবে বসবাসরত নাগরিকদের সুযোগ দেওয়া হবে।

Manual5 Ad Code

তিনি আরও বলেন, প্রথম পর্যায়ে খুবই সতর্কতার সাথে এবং সুনির্দিষ্ট সময়ের মধ্যেই ওমরা পালন করতে হবে। ওমরা পালনকারীদেরকে কয়েকটি গ্রুপে বিভক্ত করা হবে এবং সামাজিক দূরত্ব বজায় রাখার বিষয়টি নিশ্চিত করা হবে।

Manual1 Ad Code

করোনা সংক্রমণের ঠেকাতে গত মার্চে ওমরাহ হজ সাময়িক সময়ের জন্য স্থগিত করার সিদ্ধান্ত নেয় সৌদি আরব সরকার।

 

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code