পরকীয়া দোষে সংসার ভাঙে পাখিরও !

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual2 Ad Code

ডেস্ক রিপোর্ট: মানুষের ক্ষেত্রেই শুধু নয়, একে তুষ্ট নয় এমন বিশ্বাসঘাতক, প্রতারক, বহুগামী পুরুষ সঙ্গীকে পছন্দ করে না পাখিও! সঙ্গীর অগোচরে বা অনুপস্থিতিতে অন্য কাউকে দেখলেই কাছে পাওয়ার বাসনায় উতলা হয়ে ওঠা পরাসক্ত, ছোঁকছোঁকে স্বভাবের সঙ্গীগুলোকে ঘৃণাভরে ছুড়ে ফেলে পক্ষীসমাজও।

দীর্ঘ অদেখা, দূরত্বের অজুহাত বা একঘেয়েমির বাহানায় পরকীয়ায় ঝুঁকে পড়া এসব পুরুষ পাখির কারণেই সাজানো সংসার ভেঙে খানখান হয়ে যাচ্ছে পক্ষীকুলে-বাড়ছে ‘অকাল বিচ্ছেদ’। বুধবার গার্ডিয়ানে প্রকাশিত চীন ও জার্মানির এক যৌথ গবেষণাবিষয়ক প্রতিবেদনে চাঞ্চল্যকর এ তথ্য উঠে এসেছে।

Manual8 Ad Code

ব্রিটেনের জীববৈচিত্র্যবিষয়ক ‘প্রসেডিংস অব দ্য রয়্যাল সোসাইটি বি জার্নালে’ প্রকাশিত গবেষণাপত্রে গবেষকরা জানিয়েছেন, হাজার হাজার পাখিকে এখন জীবনসঙ্গী ছাড়াই দেখা যাচ্ছে। বিস্তৃত পাখির প্রজাতিভেদে বিচ্ছেদের নানা কারণ থাকলেও প্রধান দুটি কারণ পাওয়া গেছে বলে জানান গবেষকরা। এর মধ্যে প্রথম কারণটি হলো ‘পুরুষ পাখির বহুগামিতা’ (সঙ্গী থাকতেও অন্য পাখির সঙ্গে যৌন সম্পর্ক গড়ে তোলা)। অন্যটি হলো অভিবাসনের ফলে স্ত্রী বা পুরুষ পাখির একে অপরের কাছ থেকে ‘দীর্ঘ দূরত্বে’ যাওয়া।

Manual1 Ad Code

গবেষকরা মৃত্যুর তথ্য ও অভিবাসন দূরত্বসহ ২৩২ প্রজাতির পাখির বিচ্ছেদের হার সম্পর্কিত বিভিন্ন তথ্য তুলে ধরেন, যা পাখির আচরণ সম্পর্কে প্রকাশিত তথ্যের ওপর ভিত্তি করে করা হয়। গবেষণা দলটি প্রতিটি প্রজাতির পুরুষ ও মহিলা পাখির বহুগামিতা নিয়ে পৃথকভাবে স্কোরিং করেন। বিবর্তনীয় সম্পর্কের ওপর ভিত্তি করেও একটি বিশ্লেষণ চালানো হয়। ফলাফলগুলোর মাধ্যমে জানা যায়, উচ্চবিচ্ছেদের হার সত্ত্বেও প্রজাতিগুলো একে অপরের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কে আবদ্ধ হতে থাকে। প্লোভার, সোয়ালো, মার্টিন, ওরিওল ও ব্ল্যাকবার্ড প্রজাতির মধ্যে উচ্চবিচ্ছেদের হার বেশি লক্ষ করা যায়। এসব প্রজাতির পুরুষ পাখির মধ্যে বহুগামিতাও বেশি। অন্যদিকে পেট্রোল, অ্যালবাট্রস, গিজ ও রাজহাঁসের বিচ্ছেদের হার কম। এসব প্রজাতির পুরুষ পাখি একই সঙ্গীদের সঙ্গে বিশ্বস্ততার সঙ্গে দীর্ঘসময় পার করে।

Manual5 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code