পরিচ্ছন্ন সান্তাহার জংশন ষ্টেশন

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual5 Ad Code

আদমদীঘি (বগুড়া) :
বগুড়ার সান্তাহার রেলওয়ে জংশন ষ্টেশন মাষ্টার রেজাউল করিম ডালিমের বদলি আদেশে স্থানীয় রেল কর্মচারী ও এলাকাবাসীরা অসন্তষ প্রকাশ করেছেন। তার বদলী আদেশের খবর এলাকায় প্রকাশ হলে স্থানীয় রেল কর্মচারী, এলাকাবাসী এবং এই ষ্টেশন দিয়ে যাতায়াতকারী অনেক ট্রেন যাত্রী এবং শ্রমিকলীগ কেন্দ্রীয় কমিটি ও স্থানীয় নেতারা দুঃখ প্রকাশ করে অবিলাম্বে বদলী আদেশ প্রত্যাহারের আহবান জানিয়েছেন।
অল্পদিনে সান্তাহার জংশন ষ্টেশন অবর্জনা মুক্ত,ষ্টেশনের আশেপাশে অবৈধ দোকানপাঠ দখল মুক্ত, পানি সরবরাহ, ৫টি প্লাটফরমে যাত্রীদের বসার আধুনিক সীটের ব্যাবস্থা করা, ষ্টেশনকে হকার মুক্ত করেন এবং একাধিক দপ্তরের লোকবল সংকট নিয়েও উদ্দ্যমতার সাথে যাত্রীসেবার কার্যক্রম পরিচলানা আসছিল ষ্টেশন মাষ্টার রেজাউর করিম ডালিম। হটাৎ করে তার অন্যত্রে বদলী আদেশ হয়েছে। এ খবরটি জানাজানি হলে স্থানীয় রেল কর্মচারী, এলাকাবাসী এবং এই ষ্টেশন দিয়ে যাতায়াতকারী অনেক ট্রেন যাত্রী দুঃখ প্রকাশ করেন। শহরের পাথরকুটা গ্রামের গোলাম হোসেন জানান, একসময় সান্তাহার ষ্টেশনে মলমূত্র, পলোথিন,কাগজ পরে থাকায় দুর্গন্ধ বের হতো বসার সীটছিলনা, হককরের আনাগনায় পরিবেশ বিগ্ন ঘটতো। এখন সবসময় পরিস্কার জন্য লোকজন কাজ করে ভালো রেখেছে। এখন পরিস্কার পরিচ্ছোন্যের দিকে দেশের অন্যন্নান্যে ষ্টেশনের চেয়ে সান্তাহার সবচেয়ে বেশি পরিস্কার দেখাযায়। এছারাও তার বদলী আদেশে দুঃখ প্রকাশ করে একই মন্তব্য করেন এবং এই ষ্টেশনের এথন যেমন আছে তা অব্যাহত রাখতে অবিলম্বে তার বদলী প্রত্যাহারের জন্য রেলের পশ্চিমঞ্চলের জেনারেল ম্যাজোরে নিকট আবেদন জানিয়েছেন শ্রমিকলীগ কেন্দ্রীয় কমিটির সংগঠনিক সম্পাদক আব্দুল মান্নান, স্থানীয় শ্রমিকলীগের যুগ্ন সম্পাদক মোঃ জহুরুল হক, সাংগঠনিক সম্পাদক শামীম আহমেদ শাহিনুর।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code