পরিচয় বদলাচ্ছে টুইটার

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual5 Ad Code

ডেস্ক রিপোর্ট: টুইটারের পরিচিত পাখির লোগোটি আর রাখতে চাচ্ছেন না প্রতিষ্ঠানটির বর্তমান মালিক ইলন মাস্ক। এর পরিবর্তে ইংরেজি ‘এক্স’ অক্ষর ব্যবহার করতে আগ্রহী তিনি। এই পরিবর্তনটি অনেক আগেই হওয়া ‘উচিত ছিল’ বলেও মনে করেন এই ধনকুবের। এমনটি জানা গেছে সংবাদমাধ্যম বিবিসি’র সূত্রে। সংবাদ মাধ্যমটি জানায়, টুইটার কেনার পরেই এর ব্যবসার নাম পরিবর্তন করে এক্স করপোরেশন রাখেন ইলন মাস্ক।

Manual1 Ad Code

জানা যায়, ইলন মাস্ক আসলে একটি সুপার অ্যাপ তৈরি করতে চাচ্ছেন; যা হবে অনেকটাই চীনভিত্তিক উইচ্যাটের আদলে। মাস্ক এক টুইট বার্তায় জানান, খুব তাড়াতারিই টুইটার ব্র্যান্ড থেকে বিদায় নেওয়া হবে এবং এর সব পাখিগুলো থেকেও।

এদিকে প্রতিষ্ঠানটির চিফ এক্সিকিউটিভ লিন্ডার ইয়াক্কারিনো বলেন, রিব্র্যান্ড হওয়া এই প্ল্যাটফর্মে অসাধারণ কিছু সুযোগ থাকবে। আমাদের যোগাযোগের ক্ষেত্রে টুইটারের একটি বড় প্রভাব রয়েছে। এবার এক্স এটাকে গোটা বিশ্বে আরও সামনে নিয়ে যাবে।’

Manual3 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code